লিড নিউজ

১৩ নভেম্বর ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ

  • 7:49 am - November 05, 2025
  • পঠিত হয়েছে:২২১ বার
১০ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ, মিছিল এবং প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৫ নভেম্বর- আগামী ১৩ নভেম্বর শেখ হাসিনার মামলার রায় ঘোষণার দিন ঘোষণা করবে আদালত। সেই দিন ঢাকায় “লকডাউন” কর্মসূচির ডাক দিয়েছে আওয়ামী লীগ। তারা বলছে, এটি হবে ইউনুস সরকারের বিরুদ্ধে প্রতিবাদের দিন।

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মোর্তূজা মজুমদার জানিয়েছেন, শেখ হাসিনার মামলার রায় ঘোষণার তারিখ ১৩ নভেম্বর জানানো হবে। আওয়ামী লীগের ধারণা, ওই তারিখের পর যেকোনো দিন তাদের নেত্রীর বিরুদ্ধে সাজা ঘোষণা করা হতে পারে।

মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম আদালতে বলেছেন, কোটাবিরোধী আন্দোলন দমনে শেখ হাসিনার নির্দেশে ১৪০০ মানুষ নিহত হয়েছিলেন। তাই শেখ হাসিনার মৃত্যুদণ্ড দাবি করেছেন তিনি।

শেখ হাসিনা। ছবিঃ সংগৃহীত

এই পরিস্থিতিতে আওয়ামী লীগ নেতারা রায়ের আগে থেকেই আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। দলটি ১০ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ, মিছিল এবং প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। এরপর ১৩ নভেম্বর ঢাকায় “লকডাউন” কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।

দলের পক্ষ থেকে বলা হয়েছে, ওই দিন অফিস-আদালত, দোকানপাট, যানবাহন, শিক্ষা প্রতিষ্ঠান ও কলকারখানা বন্ধ রেখে প্রতিবাদে অংশ নিতে জনগণের প্রতি আহ্বান জানানো হচ্ছে। তাদের দাবি, শেখ হাসিনাসহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার, অর্থমন্ত্রী ও প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনরত ড. মুহাম্মদ ইউনুসের পদত্যাগ এবং অবৈধভাবে পরিচালিত আইসিটি আদালত বন্ধ করতে হবে।

দলের এক নেতা বলেছেন, এবার তারা বা “ধর্মঘট” শব্দ ব্যবহার না করে “লকডাউন” শব্দটি ব্যবহার করছেন। করোনা মহামারির সময় যেমন লকডাউন হয়েছিল, এবার তারা প্রতিবাদ হিসেবে মানুষকে ঘরে থাকার আহ্বান জানাচ্ছেন।

দলের বিবৃতিতে বলা হয়েছে- “জঙ্গি, মব সন্ত্রাসের জনক, অবৈধ ও অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী, অর্থ ও ক্ষমতালোভী ফ্যাসিস্ট ইউনুসের পদত্যাগ, অবৈধ আইসিটি আদালতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার এবং সব রাজবন্দীর মুক্তির দাবিতে ১৩ নভেম্বর ঢাকায় লকডাউন পালন করা হবে। অফিস-আদালত, দোকানপাট, যানবাহন ও কলকারখানা বন্ধ রাখুন। ইউনুসকে পদত্যাগে বাধ্য করুন।”

দলটি আরও ঘোষণা দিয়েছে, ১০ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সারাদেশের জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। তাদের ভাষায়, শেখ হাসিনার ক্ষতি হলে “সারা বাংলায় আগুন জ্বলবে।”

আওয়ামী লীগের আহ্বানে উল্লেখ করা হয়েছে- “অবৈধ আইসিটি আদালত নামক ক্যাঙ্গারু কোর্ট বন্ধ করো, ইউনুস হটাও, দেশ বাঁচাও- শেখ হাসিনার নির্দেশ।”

সুত্রঃ The Wall

এই শাখার আরও খবর

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au