সর্বশেষ

চট্টগ্রামে বিএনপি প্রার্থীর ওপর গুলি: অন্তর্বর্তী সরকারের তদন্ত নির্দেশ

  • 7:56 am - November 06, 2025
  • পঠিত হয়েছে:১৮৮ বার
বাংলাদেশ সরকারের লোগো। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৬ নভেম্বর- চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী গণসংযোগে গুলির ঘটনার নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এই হামলাকে সরকার “গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর আঘাত” হিসেবে উল্লেখ করে দোষীদের দ্রুত বিচারের আশ্বাস দিয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) প্রাথমিক তদন্তে জানা গেছে, এরশাদ উল্লাহকে লক্ষ্য করে হামলা চালানো হয়নি; বিক্ষিপ্তভাবে ছোড়া একটি গুলিই তার শরীরে আঘাত করে। এ ঘটনায় সরকার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে এবং আহত প্রার্থী এরশাদ উল্লাহর দ্রুত সুস্থতা কামনা করেছে।

সরকার এক বিবৃতিতে বলেছে, “এই ধরনের সহিংস কর্মকাণ্ড রাজনৈতিক সংস্কৃতির জন্য গভীর উদ্বেগজনক। গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রত্যেক নাগরিক ও প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ।”

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের শনাক্ত, গ্রেপ্তার এবং আইনের আওতায় আনতে। বিবৃতিতে বলা হয়, “আমাদের রাজনৈতিক ও সামাজিক জীবনে সহিংসতা ও ভীতির কোনো স্থান নেই।” ইতোমধ্যে সিএমপি হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

অন্তর্বর্তী সরকার সকল রাজনৈতিক দল ও তাদের সমর্থকদের শান্ত থাকার এবং সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। তারা বলেছে, ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন যেন শান্তিপূর্ণ, মর্যাদাপূর্ণ এবং ন্যায্য পরিবেশে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে সব পক্ষের সহযোগিতা প্রয়োজন।

এছাড়া, সারাদেশে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সরকার সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়েছে।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au