বাংলাদেশ

চট্টগ্রামের ফের গুলি, আহত অটোরিকশা চালক হাসপাতালে

  • 2:51 am - November 07, 2025
  • পঠিত হয়েছে:৯৫ বার
গুলিবিদ্ধ অটোরিকশা চালকের নাম ইদ্রিস আলী। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৭ নভেম্বর- চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় ফের গুলির ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে একই থানার এলাকায় গণসংযোগে গুলি করে একজনকে হত্যার ২৪ ঘণ্টা না যেতেই বৃহস্পতিবার বিকেলে আবারও গুলিতে একজন অটোরিকশা চালক আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে বায়েজিদের চালিতাতলী এলাকায়। গুলিবিদ্ধ অটোরিকশা চালকের নাম ইদ্রিস আলী (৩৭)। তিনি নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট কাঁচাবাজার এলাকার মৃত ইউসুফের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে গুলিবিদ্ধ অবস্থায় ইদ্রিস আলী হাসপাতালে আসেন। তার বাম পা আগেই কাটা ছিল, আর সেই পায়ের হাঁটুতে এবার গুলি লাগে। তিনি জানান, বিকেলে চালিতাতলী এলাকায় অটোরিকশা চালানোর সময় হঠাৎ অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি হাঁটুতে লাগলে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা তাকে ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করেছেন, বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

এ বিষয়ে রাত সাড়ে আটটার দিকে নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম বলেন, “হাসপাতাল থেকে খবর পেয়ে থানার একটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে সেখানে কেউ গুলির ঘটনার বিষয়ে কিছু বলতে পারেনি। একই সঙ্গে একটি টিম হাসপাতালে গিয়েছে গুলিবিদ্ধ চালকের কাছ থেকে বিস্তারিত জানার জন্য। তদন্তে সত্যতা মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এর আগে বুধবার সন্ধ্যায় একই থানার খোন্দকারাবাদ ফতেপুকুর এলাকায় চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে ভয়াবহ গুলির ঘটনা ঘটে। সেদিন কাঁধে পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করা হয় এরশাদের সহযোগী সরোয়ার হোসেন বাবলাকে। ওই ঘটনায় এরশাদ উল্লাহসহ আরও চারজন গুলিবিদ্ধ হন।

টানা দুই দিনে একই থানায় গুলির ঘটনা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। এলাকাবাসী বলছেন, পরপর এমন সহিংসতার ঘটনায় তারা উদ্বিগ্ন ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। পুলিশ বলছে, উভয় ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

এই শাখার আরও খবর

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au