লিড নিউজ

ধর্মীয় উস্কানির অভিযোগে শেকৃবি শিক্ষার্থী ধনীশ্রী রায় বহিষ্কার

  • 4:48 pm - November 07, 2025
  • পঠিত হয়েছে:২১৯ বার
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থী ধনীশ্রী রায়। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৭ নভেম্বর- সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থী ধনীশ্রী রায়কে এক সেমিস্টারের জন্য একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে আবাসিক হল থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিমের সই করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। তবে আদেশটি জারি করা হয় ৪ নভেম্বর, যা বৃহস্পতিবার প্রকাশ করে কর্তৃপক্ষ।

ধনীশ্রী রায় বিশ্ববিদ্যালয়ের অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের মাইক্রোবায়োলজি বিভাগের মাস্টার্সের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী। তিনি গাইবান্ধা সদর উপজেলার মদনপুর গ্রামের স্বপন কুমার রায় ও পার্বতী রায়ের মেয়ে।

অফিস আদেশে উল্লেখ করা হয়, ধনীশ্রী রায় গত ২৪ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ ও ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করেন। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে চলমান (জুলাই–ডিসেম্বর/২৫) সেমিস্টারের শিক্ষাক্রম থেকে বহিষ্কার করা হয়েছে এবং আবাসিক হল থেকে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

তদন্ত সূত্রে জানা গেছে, সম্প্রতি বুয়েটের ছাত্র শ্রীশান্তের বিরুদ্ধে ধর্মীয় উস্কানি ও ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে আসার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন ধনীশ্রী রায়। সেখানে তিনি শ্রীশান্তকে ‘মানসিকভাবে অসুস্থ’ বলে উল্লেখ করেন এবং ধর্মীয় প্রসঙ্গ টেনে সমালোচনার জবাবে লেখেন, “যে ধর্মে কালী, দুর্গা আছে, সেই ধর্মের ছেলে এমনটা করতে পারে না। তাকে হিন্দু বলে দোষারোপ করার মানে নেই। মানুষের কাজের বিচার ধর্ম দিয়ে নয়, মানসিকতা দিয়ে হওয়া উচিত।”

তার এই মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে এবং পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেয়।

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au