সর্বশেষ

বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার বিপন্ন: বিএনপি মহাসচিবের উদ্বেগ

  • 8:01 pm - November 07, 2025
  • পঠিত হয়েছে:২৪৬ বার
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৭ নভেম্বর- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রকে আবারও ধ্বংস করার চেষ্টা চলছে। শুক্রবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “গণঅভ্যুত্থানের পরে আজ বাংলাদেশে বিভিন্নভাবে চেষ্টা চলছে, গণতন্ত্রকে ধ্বংস করার চক্রান্ত চলছে। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সমৃদ্ধি দিবসে আমাদের সেই পথে এগোতে হবে, যেখানে আমরা সত্যিকার অর্থে বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র ও সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তুলতে পারব। জনগণের ভোটের অধিকার এবং বিচারের অধিকার নিশ্চিত করতে পারব। বিএনপি সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।”

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের যে গণভোট সংক্রান্ত আলোচনার প্রস্তাব দিয়েছেন, সে বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, দলের স্থায়ী কমিটির গতকালের বৈঠকে বিষয়টি স্পষ্টভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “১৯৭৫ সালের এই দিনে দেশের দেশপ্রেমিক সৈনিক ও সাধারণ মানুষ একত্রিত হয়ে আধিপত্যবাদের চক্রান্ত ব্যর্থ করে দেন। শহীদ রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানকে গৃহবন্দি থেকে উদ্ধার করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। এটি ছিল দেশের অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। শহীদ জিয়াউর রহমান একদলীয় ব্যবস্থার থেকে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনেন, সংবাদপত্রের স্বাধীনতা প্রদান করেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেন এবং জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় কাজ করেন।”

তিনি আরও বলেন, জিয়াউর রহমান মাত্র চার বছরের রাষ্ট্র পরিচালনায় রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থার ব্যাপক সংস্কার সম্পন্ন করেন এবং একদলীয় বাকশাল থেকে বহুদিনের গণতন্ত্রে ফিরিয়ে আনেন। মুক্তবাজার অর্থনীতি চালু করে দেশের উন্নয়নের ভিত্তি স্থাপন করেন।

সকালে বিএনপির স্থায়ী কমিটির মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, এ জেড এম জাহিদ হোসেনসহ নেতারা শহীদ জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন। দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, আবদুস সালাম, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপির পুস্পস্তবক অর্পণের পরে মহানগর বিএনপি, মুক্তিযোদ্ধা দল, মহিলা দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনও আলাদাভাবে জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করে।

এদিকে, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা সহ সারা দেশে র‌্যালি বের করবে বিএনপি। রাজধানীতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকেল ৩টায় সমবেত হয়ে র‌্যালি শুরু হবে। ঢাকা মহানগর উত্তর-দক্ষিনের যৌথ উদ্যোগে র‌্যালিটি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মৌচাক, মগবাজার, বাংলামটর হয়ে সোনারগাঁও হোটেল মোড়ে এসে শেষ হবে।

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au