বাংলাদেশ

ধর্মের নামে ব্যবসা করে স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে একটি দল: মির্জা আব্বাস

  • 3:03 am - November 08, 2025
  • পঠিত হয়েছে:১৫৩ বার
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৮ নভেম্বর- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, “একটি দল, যারা ধর্মের নামে ব্যবসা করে, বেহেশতের টিকিট বিক্রি করে, তারা বলছে বিএনপি গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র করছে। আসলে তারাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।”

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, “বিএনপির কোনো ষড়যন্ত্রের ইতিহাস নেই, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার ইতিহাসও নেই। বরং ১৯৪৭ সাল থেকে শুরু করে একাত্তর পর্যন্ত বারবার চেষ্টা করেছেল আপনারাই । তখনও জনগণের বিরুদ্ধে গিয়েছেন, এখনো যাচ্ছেন।”

তিনি বলেন, “এই দেশের স্বাধীনতা বিএনপি নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে হয়েছিল। আজ ৭ নভেম্বর, কিন্তু আপনারা এই দিনটিকে অশ্রদ্ধা জানাচ্ছেন। দিনটি নিয়ে কোনো কথা বলছেন না। অথচ যারা দেশের স্বাধীনতার জন্য লড়েছেন, তাদেরই এখন ষড়যন্ত্রকারী বলা হচ্ছে।”

বিএনপির সাম্প্রতিক অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, “আমরা কিছু দিন ধরে শান্ত ও ভদ্রভাবে চলছি। বলেছি, এই সরকারকে আমরা সহযোগিতা করব, সেটাই করছি। কিন্তু যদি আমাদের এই নম্রতাকে দুর্বলতা ভেবে থাকেন, তাহলে ভুল করছেন। বিএনপি যদি মাঠে নামে, তখন আপনারা ট্যাবলেট খাওয়ার সময়ও পাবেন না।”

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ইস্যুতে তিনি বলেন, “অনেকে এই সনদ নিয়ে লম্বা লম্বা কথা বলছে। আমরা বারবার এটাকে মানতে চেয়েছি, কিন্তু আপনারা প্রতিবারই খুঁত ধরে এটাকে নষ্ট করার চেষ্টা করেছেন। এসব অপকর্ম বন্ধ করুন, অতীতের ইতিহাস দেখে ক্ষমা চান। এখনো সময় আছে, জাতিকে বিভ্রান্ত করা বন্ধ করুন।”

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au