বিশ্ব

বক্তব্য রাখার ক্ষেত্রে ইউনূসের খেয়াল রাখা উচিত: ভারতের প্রতিরক্ষা মন্ত্রী

  • 6:32 am - November 08, 2025
  • পঠিত হয়েছে:১৬০ বার
ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। সংগৃহীত ছবি

মেলবোর্ন, ৮ নভেম্বর- ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ শুক্রবার বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে মন্তব্য রাখার ক্ষেত্রে খেয়াল রাখা উচিত। তিনি বলেন, ভারত কখনোই বাংলাদেশের সঙ্গে কোনো বিভেদ চায় না।

এই মন্তব্য তিনি ভারতের সর্বভারতীয় গণমাধ্যম ‘নেটওয়ার্ক-১৮’ গ্রুপের এডিটর-ইন-চিফ রাহুল জোশির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে করেছেন। রাজনাথ সিংহ বলেন, ‘‘ভারত যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম, তবে আমরা আমাদের প্রতিবেশিদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্য রাখি। নয়াদিল্লি কখনোই বাংলাদেশের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চায় না। তাই ড. মুহাম্মদ ইউনূস যখনই মন্তব্য করবেন, তিনি যেন ভাবনা-চিন্তা করে কথা বলেন।’’

সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী আরও উল্লেখ করেন, দুই দেশের সম্পর্ক শীতল হওয়ার পেছনে ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনা গুরুত্বপূর্ণ। সেই দিনে বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতিত হয় এবং তিনি ভারতে আশ্রয় নেন। এরপর অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, ক্ষমতায় আসার পর মুহাম্মদ ইউনূসের কিছু মন্তব্য ভারতের পক্ষ থেকে ভালোভাবে নেওয়া যায়নি, যা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে সংবেদনশীল পরিস্থিতি তৈরি করেছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর এই মন্তব্যকে সেই প্রেক্ষাপটে সমন্বয়মূলক ও সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au