বাংলাদেশ

প্রাথমিক শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু, বন্ধ ৬৫ হাজার বিদ্যালয়ে পাঠদান

  • 5:51 pm - November 09, 2025
  • পঠিত হয়েছে:১৭৮ বার
দাবি বাস্তবায়ন ও পুলিশের হামলার প্রতিবাদে রোববার থেকে সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৯ নভেম্বর- দশম গ্রেডসহ তিন দফা দাবি আদায় ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন। আজ রোববার (৯ নভেম্বর) থেকে এ কর্মসূচি কার্যকর হয়েছে, ফলে সারাদেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুদ্দিন মাসুদ এ ঘোষণা দেন। তিনি জানান, দাবি বাস্তবায়ন ও পুলিশের হামলার প্রতিবাদে রোববার থেকে সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে এবং একইসঙ্গে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

এর আগে বিকেলে শাহবাগে ‘কলম বিসর্জন’ কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করলে অন্তত শতাধিক শিক্ষক আহত হন। আহতদের অনেককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণে বহু শিক্ষক অজ্ঞান হয়ে পড়েন এবং আতঙ্কে এলাকায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।

শিক্ষক নেতারা অভিযোগ করেন, শান্তিপূর্ণভাবে দাবি জানাতে গিয়ে পুলিশ নৃশংসভাবে হামলা চালিয়েছে। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনরত শিক্ষকরা। তারা শাহবাগ এলাকা ছেড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আশ্রয় নেন এবং পরবর্তীতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ঘোষণা করেন।

শিক্ষকদের তিন দফা দাবিগুলো হলো-
১. সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১১তম থেকে উন্নীত করে ১০ম গ্রেডে নির্ধারণ।
২. উচ্চতর গ্রেডে পদোন্নতির জটিলতার স্থায়ী সমাধান।
৩. সহকারী শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা প্রদান।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৭টি, যেখানে প্রায় ৩ লাখ ৮৪ হাজার শিক্ষক কর্মরত আছেন। তাদের অংশগ্রহণে শুরু হওয়া এই কর্মবিরতির কারণে সারা দেশের প্রাথমিক স্তরের পাঠদান সম্পূর্ণভাবে স্থবির হয়ে পড়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ২৪ এপ্রিল সরকার প্রধান শিক্ষকদের বেতন ১১তম থেকে ১০ম গ্রেডে এবং ১৩তম গ্রেডে থাকা শিক্ষকদের বেতন ১২তম গ্রেডে উন্নীত করে। কিন্তু এই সিদ্ধান্তে সহকারী শিক্ষকরা নিজেদের প্রতি বৈষম্য করা হয়েছে বলে অভিযোগ করে আন্দোলনে নামেন।

অন্যদিকে, প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আরেকটি অংশ ১৫ নভেম্বর পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়েছে। তারা জানিয়েছে, দাবি বাস্তবায়নে অগ্রগতি না হলে ২৩ ও ২৪ নভেম্বর অর্ধদিবস, ২৫ ও ২৬ নভেম্বর পূর্ণদিবস কর্মবিরতি এবং ২৭ নভেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

সংগঠনটি আরও হুঁশিয়ারি দিয়েছে, ১১ ডিসেম্বরের মধ্যে কোনো দৃশ্যমান সমাধান না এলে তারা পরীক্ষা বর্জন ও আমরণ অনশন কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দেবে।

দেশজুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠ বন্ধ থাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। শিক্ষকরা জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে স্পষ্ট পদক্ষেপ না আসা পর্যন্ত তাদের কর্মবিরতি চলবে।

এই শাখার আরও খবর

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

রাউজানে প্রকাশ্যে খুন, ফেসবুকে হুমকিদাতা রায়হান অধরা

‘ওয়েট অ্যান্ড সি’। গত ২০ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের উদ্দেশে এমন হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রায়হান। চার দিন পর আরেক…

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au