বাংলাদেশ

স্বাস্থ্য উপদেষ্টার সাবেক দুই কর্মকর্তার সম্পদের হিসাব চেয়েছে দুদক

  • 9:25 pm - November 09, 2025
  • পঠিত হয়েছে:১৮৭ বার
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক দুই ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী ও ডা. মাহমুদুল হাসান। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৯ নভেম্বর- দুর্নীতি দমন কমিশন (দুদক) স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক দুই ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী ও ডা. মাহমুদুল হাসানের নামে থাকা সম্পদের বিস্তারিত হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক জানিয়েছে, দায়িত্ব পালনকালে অস্বাভাবিক সম্পদ অর্জন, অনিয়ম ও প্রভাব খাটানোর অভিযোগের প্রাথমিক অনুসন্ধানের পর এই নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে তাঁরা নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পদের উৎস ও বিবরণ আদালত-নির্ধারিত ফরম্যাটে জমা দিতে বাধ্য থাকবেন। সম্পদের হিসাব না দিলে দুদক আইন, ২০০৪ অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেবে।

সূত্র জানিয়েছে, দুদক ইতোমধ্যে তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানকে প্রাথমিকভাবে তলব করে জিজ্ঞাসাবাদ করেছে এবং তাদের আয়-ব্যয়ের তথ্য সংগ্রহ করেছে। এই প্রাথমিক তথ্যের ভিত্তিতেই সম্পদের বিস্তারিত হিসাব চাওয়ার নোটিশ জারি করা হয়েছে।

স্বাস্থ্য উপদেষ্টার কার্যালয়ে দায়িত্বকালে কিছু কর্মকর্তার বিরুদ্ধে সরকারি বরাদ্দের অপব্যবহার, নিয়োগ বাণিজ্য ও সরবরাহ কার্যক্রমে অনিয়মের অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতেই সম্পদ যাচাই শুরু হয়েছে।

এর আগে ২১ মে দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত সংক্রান্ত দুটি শাখার কর্মকর্তারা তুহিন ফারাবী, ডা. মাহমুদুল হাসান এবং এনসিপির বহিষ্কৃত যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দীন তানভীরকে জিজ্ঞাসাবাদ করেন। ওই সময়ে তাদের বিরুদ্ধে তদবির, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আসে। প্রাথমিক অনুসন্ধানে তাদের নামে স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে।

তুহিন ফারাবীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, স্বাস্থ্য উপদেষ্টার দপ্তরে কাজ করার সময় ক্ষমতার অপব্যবহার, তদবির, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যের মাধ্যমে নামে-বেনামে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করা। তাঁকে জিজ্ঞাসাবাদের সময় নিজের ও স্ত্রী ও সন্তানদের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, আয়করের হালনাগাদ নথির সত্যায়িত ফটোকপি, ব্যাংক হিসাবের বিবরণী জমা দিতে বলা হয়েছিল।

ডা. মাহমুদুল হাসানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, তদবির, চাঁদাবাজি, টেন্ডারবাজির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তাঁকে নিজের, স্ত্রী ও সন্তানদের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, আয়কর নথি এবং ব্যাংক হিসাবের বিবরণী জমা দিতে বলা হয়েছে।

এরপর ২৭ মে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন গালিব তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানের বিরুদ্ধে দেশত্যাগ এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লকের নিষেধাজ্ঞা দেন।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au