বাংলাদেশ

ঢাকা থেকে নির্বাচন করবেন আসিফ মাহমুদ,  সরকারের সিদ্ধান্তে পদত্যাগ

  • 3:25 am - November 10, 2025
  • পঠিত হয়েছে:১৬০ বার
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ নভেম্বর- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, তিনি ঢাকা থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন। আজ রোববার বিকেলে রাজধানীর গ্রিন রোডে ধানমন্ডি থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে ভোটার হওয়ার আবেদন করার পর তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এই উপদেষ্টা বলেন, “যেহেতু ঢাকা থেকে নির্বাচন করব, তাই নিজের ভোট এখানেই নিয়ে এলাম। আগে ভোটার হলেও কোনো নির্বাচনে ভোট দিতে পারিনি। এবার অন্তত নিজের ভোটটা দিতে চাই।”

তিনি জানান, এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে উপদেষ্টা পরিষদ থেকে কবে পদত্যাগ করবেন, তা সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

বিএনপি ঢাকা-১০ আসনে এখনো প্রার্থী ঘোষণা না করায় সাংবাদিকরা জানতে চান, এটি কি তাঁর জন্য ফাঁকা রাখা হয়েছে। জবাবে আসিফ মাহমুদ বলেন, “কারও সঙ্গে কোনো আলোচনা হয়নি। কোনো দল আসন ফাঁকা রাখছে কি না, সেটা আমার জানার বিষয় নয়। সিদ্ধান্ত নেব ব্যক্তিগতভাবে।”

আসিফ মাহমুদ আরও বলেন, সরকার থেকে পদত্যাগের পর ধানমন্ডিতে থাকার পরিকল্পনা তাঁর রয়েছে, তাই এই এলাকার ভোটার হচ্ছেন।

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়ার প্রক্রিয়া চলছে। সরকার তাদের ফিডব্যাক পাওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

উপদেষ্টা বলেন, “এই সরকারের তিনটি প্রধান লক্ষ্য সংস্কার, বিচার ও গণতান্ত্রিক রূপান্তর সবগুলোতেই কাজ এগিয়ে চলছে। বিচারপ্রক্রিয়ায় এ মাসেই বড় অগ্রগতি হবে বলে আশা করছি। সংস্কার প্রায় শেষের দিকে। ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার।”

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি দুঃখজনক এবং ইতিমধ্যে বিসিবির সঙ্গে কথা হয়েছে। বিসিবি তদন্ত কমিটি করেছে, প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগীর সঙ্গে সরকারের পক্ষ থেকেও যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনে আইনি সহায়তা দেওয়া হবে।

বিকেল পৌনে চারটার দিকে আসিফ মাহমুদ নির্বাচনী কার্যালয়ে পৌঁছালে উপস্থিত কিছু তরুণ তাঁকে ঘিরে “ঢাকা-১০ এর মাটি, আসিফ ভাইয়ের ঘাঁটি” স্লোগান দেন। আবেদন জমা দেওয়ার পরও তাঁরা তাঁর পাশে অবস্থান করেন।

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au