চাঁদা না পেয়ে কক্সবাজারে গণেশ পালকে কুপিয়ে হত্যা
মেলবোর্ন, ৮ মার্চ- কক্সবাজার শহরে বাড়ি নির্মাণের চাঁদা না দেওয়ার জেরে গণেশ পাল (২৯) নামে এক হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৭ মার্চ)…
মেলবোর্ন, ১০ নভেম্বর- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ভাষণ সম্পাদনা নিয়ে তীব্র সমালোচনার পর বিবিসির দুই শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন।
রবিবার বিবিসির পক্ষ থেকে জানানো হয়েছে, সংস্থাটির মহাপরিচালক টিম ডেভি এবং সংবাদ বিভাগের প্রধান ডেবোরা টারনেস দুজনই তাদের পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে দাঙ্গার আগে ট্রাম্প যে ভাষণ দেন, সেই ভাষণটি বিবিসির একটি প্রামাণ্যচিত্রে সম্পাদনা করে সম্প্রচার করা হয়। সমালোচকরা বলেন, ভাষণটির সম্পাদিত সংস্করণ বিভ্রান্তিকর ছিল এবং সেখানে ট্রাম্পের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার আহ্বানের অংশটি বাদ দেওয়া হয়েছিল।
স্টাফদের উদ্দেশে দেওয়া এক চিঠিতে টিম ডেভি লিখেছেন, পাঁচ বছর পর পদত্যাগ করা তার সম্পূর্ণ নিজের সিদ্ধান্ত। তিনি বলেন, “সামগ্রিকভাবে বিবিসি ভালো কাজ করছে, তবে কিছু ভুল হয়েছে। মহাপরিচালক হিসেবে এর দায় শেষ পর্যন্ত আমারই নিতে হবে।”
তিনি আরও জানান, বোর্ডের সঙ্গে আলোচনা করে আসন্ন কয়েক মাসের মধ্যে নতুন মহাপরিচালকের কাছে দায়িত্ব হস্তান্তরের সময়সূচি নির্ধারণ করা হচ্ছে।
অন্যদিকে ডেবোরা টারনেস বলেছেন, ট্রাম্প প্রামাণ্যচিত্র নিয়ে বিতর্ক এমন পর্যায়ে পৌঁছেছে যে এটি বিবিসির সুনাম ক্ষুণ্ন করছে, “যে প্রতিষ্ঠানটিকে আমি গভীরভাবে ভালোবাসি।”
তিনি কর্মীদের উদ্দেশে বলেন, “জনজীবনে নেতৃত্বে থাকা মানেই সম্পূর্ণ জবাবদিহি নিশ্চিত করা। তাই আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”
টারনেস আরও যোগ করেন, “বিবিসি নিউজ ও কারেন্ট অ্যাফেয়ার্সের প্রধান হিসেবে চূড়ান্ত দায়িত্ব আমারই। কিছু ভুল অবশ্যই হয়েছে, কিন্তু আমি পরিষ্কারভাবে বলতে চাই যে, বিবিসি নিউজ প্রাতিষ্ঠানিকভাবে পক্ষপাতদুষ্ট, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।”
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au