বাংলাদেশ

ঢাকায় ভোরে আধঘণ্টার মধ্যে দুই বাসে অগ্নিসংযোগ

  • 6:01 pm - November 10, 2025
  • পঠিত হয়েছে:২০৬ বার
সোমবার ভোরে আধঘণ্টার ব্যবধানে এই দুইটি ঘটনায় কেউ হতাহত হয়নি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ নভেম্বর- বাংলাদেশের রাজধানী ঢাকার বাড্ডা ও শাহজাদপুর এলাকায় যাত্রীবাহী দুইটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে আধঘণ্টার ব্যবধানে এই দুইটি ঘটনায় কেউ হতাহত হয়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালেদ জানান, ভোর ৫টা ৪০ মিনিটে গুলশানের শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, বাসটি সদরঘাট থেকে উত্তরার দিকে যাচ্ছিল।

এর প্রায় আধঘণ্টা পর সকাল সোয়া ৬টার দিকে, বাড্ডার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে আকাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে একইভাবে অগ্নিসংযোগ করা হয়। ফায়ার সার্ভিসের আরও দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

দুইটি ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশের ধারণা, সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে নাশকতার উদ্দেশ্যে এসব অগ্নিসংযোগ করা হতে পারে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au