বাংলাদেশ

ব্যাগ-আইডি কার্ড রেখে কোথায় গেলেন ব্যাংকার নাঈম?

  • 6:44 pm - November 10, 2025
  • পঠিত হয়েছে:১৬০ বার
বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ নভেম্বর- বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। পরিবার জানিয়েছে, গতকাল রোববার (৯ নভেম্বর) থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। মোবাইল ফোনের সর্বশেষ অবস্থান অনুযায়ী দুপুর ১২টা ৫৩ মিনিটে তিনি রাজধানীর সায়েদাবাদ এলাকায় ছিলেন। এরপর থেকে তার ফোন বন্ধ এবং তিনি আর কারও সঙ্গে যোগাযোগ করেননি।

সূত্র জানায়, রোববার সকালে নাঈম রহমান নিয়মিতভাবে অফিসে যান। তবে দুপুরের পর তিনি হঠাৎ নিজের ব্যাগ ও পরিচয়পত্র অফিসে রেখে বেরিয়ে যান। তারপর থেকে তার কোনো খোঁজ মেলেনি। দুপুর ১২টা ৫৩ মিনিটে তিনি এক সহকর্মীকে শেষবারের মতো একটি বার্তা পাঠান। সেই বার্তায় তিনি তার ছোট বোনের চাকরির বিষয়ে সাহায্য চান এবং লেখেন, ‘এটাই হয়তো আমার শেষ চাওয়া।’

এই বার্তা পাওয়ার পর থেকেই সহকর্মী ও পরিবারে উদ্বেগ দেখা দেয়। ধারণা করা হচ্ছে, তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং হয়তো নিজেই কোথাও চলে গেছেন বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার শিকার হয়েছেন।

সহকর্মীরা জানান, নাঈম রহমান শান্ত, ভদ্র ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে কিছু আর্থিক ও পারিবারিক চাপের কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।

বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল, ঢাকা শাখার সভাপতি ও অতিরিক্ত পরিচালক মাসুম বিল্লাহ বলেন, “আমরা সবাই নাঈমের খোঁজে আছি। তিনি পরিবারের একমাত্র পুরুষ সদস্য। মা, স্ত্রী, কন্যা ও ছোট বোন তার ফিরে আসার অপেক্ষায় আছেন। কেউ যদি তার অবস্থান সম্পর্কে কিছু জানেন, অনুগ্রহ করে নিকটস্থ থানায় বা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করুন।”

এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তার মোবাইল ফোনের লোকেশন ও সম্ভাব্য চলাচলের পথ ধরে অনুসন্ধান চলছে।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au