নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল
মেলবোর্ন, ২২ জুলাই: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…
মেলবোর্ন, ১০ নভেম্বর- রাজধানীর মোহাম্মদপুর ও মিরপুরে আজ সোমবার সকালে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মোহাম্মদপুরে খাদ্যপণ্যের প্রতিষ্ঠান প্রবর্তনার সামনের সড়ক এবং প্রবর্তনার সীমানার ভেতরে দুটি বিস্ফোরণ ঘটে। মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সৌভাগ্যবশত, এতে কেউ হতাহত হননি।
মোহাম্মদপুরে সকাল ৭টার দিকে এই বিস্ফোরণ ঘটে। মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং কবি ও চিন্তক ফরহাদ মজহারের খাদ্যপণ্যের প্রতিষ্ঠান প্রবর্তনার সামনের সড়ক এবং সীমানার ভেতরে ককটেল বিস্ফোরণ করা হয়। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান প্রথম আলোকে বলেন, “প্রবর্তনার সামনের সড়ক এবং বাউন্ডারির ভেতরে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। কেউ আহত হননি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।”
এর আগে ভোর পৌনে ৪টার দিকে মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার মো. মিজানুর রহমান জানান, মোটরসাইকেলে এসে দুজন ব্যক্তি বিস্ফোরণ ঘটিয়েছে। তাদের মাথায় হেলমেট ছিল এবং চেহারা বোঝা যায়নি। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্তের চেষ্টা চলছে। বিস্ফোরণের পরে চালক মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছে। পুলিশ বর্তমানে তাদের শনাক্ত ও গ্রেপ্তার করার চেষ্টা চালাচ্ছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au