বাংলাদেশ

ভাই বলছে ‘সাধারণ মানুষ’, পুলিশের দাবি ‘শীর্ষ সন্ত্রাসী’

  • 8:35 pm - November 10, 2025
  • পঠিত হয়েছে:১৯০ বার
প্রধান ফটক পার হওয়ার পর কিছুদূর এগোনোর সময় রাস্তা থেকে হামলাকারীরা লক্ষ্যভ্রষ্ট গুলি চালান। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ নভেম্বর- রাজধানীর আদালতপাড়ার কাছে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ফটকে সোমবার দুপুরে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতের নাম তারিক সাইফ মামুন (৫৫)। ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপ-কমিশনার মল্লিক আহসান সামী জানিয়েছেন, সকাল ১১টার দিকে ঘটেছে এই হত্যাকাণ্ড।

মামুনকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক হোসেনও এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিবারের পক্ষ থেকে মামুনের খালাতো ভাই হাফিজ দাবি করেছেন, “আমার ভাই একজন সাধারণ মানুষ। সে কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয়। কী কারণে তাকে হত্যা করা হলো, কারা করেছে তা আমি জানি না।”

তবে পুলিশের তথ্য অনুযায়ী মামুন আগে এক সময়ের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন। তিনি চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় ২০ বছরের বেশি সময় জেল খেটেছেন এবং ২০২৩ সালে জামিনে মুক্তি পান। জামিনের তিন মাসের মাথায় তেজগাঁও বিজি প্রেস এলাকায় তাকে হত্যার চেষ্টা হয়। তখন রাস্তার ওপর গাড়ি আটকে এলোপাতাড়ি গুলি চালানো হয় এবং ভুবন চন্দ্র শীল নামে একজন আইনজীবী গুরুতর আহত হয়ে মারা যান। হামলার সময় মামুনকে চাপাতি দিয়ে কোপ দেওয়া হয়। মামুন পরে পুলিশের কাছে জানান, ওই হামলার পেছনে আরেক তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ সানজিদুল ইসলাম ইমনের হাত রয়েছে।

ঘটনার দিন, আদাতলপাড়ার সিসিটিভি ফুটেজে দেখা যায়, ফুলহাতা টিশার্ট পরিহিত মামুন দৌড়ে এসে হাসপাতালের ফটকের কাছে পৌঁছান। তার পেছনে মাস্ক ও ক্যাপ পরা দুই যুবক পিস্তল নিয়ে তাকে লক্ষ্য করে গুলি করতে থাকেন। নিরাপত্তারক্ষীর বর্ণনা অনুযায়ী, সকাল ১০টা ৫১ মিনিটের দিকে মামুন হাসপাতালের ফটক দিয়ে বের হন। প্রধান ফটক পার হওয়ার পর কিছুদূর এগোনোর সময় রাস্তা থেকে হামলাকারীরা লক্ষ্যভ্রষ্ট গুলি চালান। পরে মামুন দৌড়ে আবার হাসপাতালের ফটকের ভেতরে ঢুকে পড়েন। হামলাকারীরা তখন সিনেমার কায়দায় পিস্তল চালিয়ে হাসপাতালের ফটক থেকে ভেতরে ঢুকে পালিয়ে যায় এবং কবি নজরুল কলেজের দিকে দৌড়ে চলে যায়।

এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং হত্যাকাণ্ডের কারণ ও হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। মামুনের পরিবারের দাবি তাকে নির্বিচারভাবে হত্যা করা হয়েছে, আর পুলিশের অভিমত তাকে আগে শীর্ষ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয়েছিল।

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au