লিড নিউজ

দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণ, নিহত অন্তত ৮

  • 1:42 am - November 11, 2025
  • পঠিত হয়েছে:১৫৭ বার
সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে বিস্ফোরণের ঘটনাটি ঘটে বলে জানিয়েছে দিল্লি ফায়ার সার্ভিস। ছবিঃ এনডিটিভি

মেলবোর্ন, ১১ নভেম্বর- ভারতের রাজধানী দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের বাইরে ভয়াবহ বিস্ফোরণে ৮ জন নিহত হয়েছে। যদিও রাত ১০টার দিকে নিহতের সংখ্যা ১৩ জন বলে উল্লেখ করেছিল এনডিটিভি।  এই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ২৪ জন্য। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ভয়াবহ এই বিস্ফোরণের পর মেট্রো স্টেশনের বাইরে আগুন জ্বলতে থাকা গাড়িগুলো থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। ঘটনাস্থলে আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশের আরও কয়েকটি গাড়ি ও মেট্রো স্টেশনের প্রবেশপথে।

সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে বিস্ফোরণের ঘটনাটি ঘটে বলে জানিয়েছে দিল্লি ফায়ার সার্ভিস। অগ্নিনির্বাপণে অন্তত ২০টি দমকল গাড়ি ঘটনাস্থলে যায় এবং কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৩ জন নিহতের খবর প্রকাশ করেছে এনডিটিভি। আহত হয়েছে আরও ২৪ জন।

পুলিশ ও ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, বিস্ফোরণের সময় গাড়িটি লালকেল্লার কাছে ধীরে চলছিল।

এরই মধ্যে তদন্তকারী সংস্থাগুলো বিস্ফোরণের কারণ নির্ধারণে কাজ শুরু করেছে। এই বিস্ফোরণের ফলে শুরু হওয়া আগুন রাত ৭.২৯ টায় নিয়ন্ত্রণে আনা হয়।

বিস্ফোরণের শক্তি এতটাই ছিল যে পার্কিংয়ে থাকা গাড়িগুলোর কাচ ভেঙে গেছে এবং একটি ভ্যানের দরজা উড়ে গেছে। ঘটনাস্থলে ছড়িয়ে ছিল ভাঙা কাচ ও গাড়ির ধ্বংসাবশেষ। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দ ছিল প্রচণ্ড জোরে। আগুনের গোলা কয়েকতলা উঁচু পর্যন্ত উঠেছিল।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থল ঘিরে ফেলেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। ইতোমধ্যে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ), ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি) এবং ফরেনসিক দল তদন্তে নেমেছে। প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ নিশ্চিত না হলেও নাশকতার আশঙ্কা উড়িয়ে দেওয়া হচ্ছে না।

এর আগে দিল্লির অদূরে ফরিদাবাদে কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে একটি ভাড়াবাড়ি থেকে ৩৬০ কেজি বিস্ফোরক, ২০টি টাইমার, রিমোট, ওয়াকিটকি এবং অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছিল। গত কয়েক দিনে দেশজুড়ে প্রায় তিন হাজার কেজি বিস্ফোরক উদ্ধারের পর লালকেল্লার এই বিস্ফোরণ নতুন করে উদ্বেগ বাড়িয়েছে তদন্তকারীদের মধ্যে।

লালকেল্লা বা লাল কিলা পুরনো দিল্লির ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত এবং এটি ভারতের অন্যতম প্রধান ঐতিহাসিক পর্যটনকেন্দ্র। ঘটনায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সূত্র: এনডিটিভি

এই শাখার আরও খবর

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au