বিশ্ব

দিল্লির বিষ্ফোরণ ছিল ‘জঙ্গি হামলা’, জইশ-ই-মোহাম্মদের সম্পৃক্ততার দাবি পুলিশের

  • 7:33 pm - November 11, 2025
  • পঠিত হয়েছে:৫০ বার
ঘটনাটির সন্দেহভাজন ব্যক্তি পুলওয়ামা এলাকার বাসিন্দা ডা. উমর মোহাম্মদ। তিনি আল-ফালাহ মেডিকেল কলেজে কর্মরত একজন চিকিৎসক ছিলেন এবং বিস্ফোরকবোঝাই সাদা হুন্দাই আই২০ গাড়িটির মালিকও ছিলেন। ছবিঃ দিল্লি পুলিশ

মেলবোর্ন, ১১ নভেম্বর- ভারতের রাজধানী দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ গাড়িবিস্ফোরণের ঘটনায় নতুন তথ্য প্রকাশ পেয়েছে। পুলিশ জানিয়েছে, বিষ্ফোরণটি ছিল একটি জঙ্গি হামলা। ঘটনাটির সন্দেহভাজন ব্যক্তি পুলওয়ামা এলাকার বাসিন্দা ডা. উমর মোহাম্মদ। তিনি আল-ফালাহ মেডিকেল কলেজে কর্মরত একজন চিকিৎসক ছিলেন এবং বিস্ফোরকবোঝাই সাদা হুন্দাই আই২০ গাড়িটির মালিকও ছিলেন। এই বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত এবং ২০ জনের বেশি আহত হন।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ডা. উমরের দুই সহযোগী ডা. আদিল আহমেদ রাঠার এবং ডা. মুজাম্মিল শাকিলকে সোমবার জম্মু ও কাশ্মীর ও হরিয়ানার যৌথ পুলিশ দল গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য রাখার অভিযোগ আনা হয়েছে। সূত্র জানায়, সহযোগীদের গ্রেপ্তারের খবর পেয়ে আতঙ্কিত হয়ে ফরিদাবাদ থেকে পালিয়ে যান উমর এবং কিছুক্ষণ পরই বিস্ফোরণ ঘটান। পুলিশের ধারণা, আরও দুই সহযোগীর সঙ্গে তিনি এই হামলার পরিকল্পনা করেছিলেন এবং গাড়িতে ডেটোনেটর স্থাপন করেছিলেন।

তদন্তে দেখা গেছে, সিসিটিভি ফুটেজে উমরের গাড়িটি দুর্গের পার্কিং লটে তিন ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থান করেছিল। বিকেল ৩টা ১৯ মিনিটে গাড়িটি প্রবেশ করে এবং সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বের হয়। বিস্ফোরণের কয়েক মিনিট আগে এক মুখোশধারী ব্যক্তিকে গাড়ি চালাতে দেখা যায়, যিনি গাড়ি থেকে এক মুহূর্তের জন্যও বের হননি। পুলিশ মনে করছে, তিনি হয় কারও নির্দেশের অপেক্ষায় ছিলেন বা গাড়িটি নির্দিষ্ট সময়ের জন্য স্থির রেখে বিস্ফোরণের প্রস্তুতি নিচ্ছিলেন।

সহযোগীদের গ্রেপ্তারের খবর পেয়ে আতঙ্কিত হয়ে ফরিদাবাদ থেকে পালিয়ে যান উমর এবং কিছুক্ষণ পরই বিস্ফোরণ ঘটান। ছবি : এনডিটিভি

প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলায় ব্যবহৃত গাড়িটি একাধিকবার মালিকানা বদলের পর ডা. উমরের কাছে আসে। ফরেনসিক প্রমাণ ও গোয়েন্দা তথ্য থেকে সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মোহাম্মদের (জেএম) সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া গেছে। বিস্ফোরণের ধরন ও ব্যবহৃত উপাদান থেকেও এটি একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা বলে মনে করছে তদন্তকারীরা।

পুলিশের তথ্য অনুযায়ী, বিস্ফোরণে ব্যবহৃত হুন্দাই আই২০ গাড়িতে অ্যামোনিয়াম নাইট্রেট ফুয়েল অয়েল ভরে রাখা হয়েছিল। ঘটনাটির সঙ্গে জইশ-ই-মোহাম্মদের অন্তত দুটি সংযোগ শনাক্ত করা গেছে। এই সংগঠনটি ২০১৯ সালের পুলওয়ামা হামলার জন্যও দায়ী ছিল, যেখানে ভারতের ৪০ জন সেনা নিহত হয়েছিলেন। ওই ঘটনার পর ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানের বালাকোটে জইশের প্রশিক্ষণ শিবিরে বিমান হামলা চালায় এবং ২০২৫ সালের মে মাসে পাকিস্তানের বাহাওয়ালপুরে সংগঠনটির সদর দপ্তরেও মিসাইল হামলা চালানো হয়।

বাহাওয়ালপুর হামলায় জইশ প্রধান মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য নিহত হন, তাঁদের মধ্যে ছিলেন তাঁর ভগ্নিপতি ইউসুফ আজহার। এই ঘটনার পর পাকিস্তানের তথাকথিত “ডিপ স্টেট” বা সামরিক গোয়েন্দা কাঠামোর সহায়তায় জইশ-ই-মোহাম্মদ পুনর্গঠনের কাজ শুরু করে। ২০২৫ সালের আগস্টে তারা নতুন সদস্য সংগ্রহ এবং তহবিল সংগ্রহ অভিযান শুরু করে। সংগঠনটি দাবি করে, তাদের লক্ষ্য “পৃথিবীকে স্বর্গে রূপান্তরিত করা।”

লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনার পর রাজ্যজুড়ে উচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। ছবিঃ সংগৃহীত

এই পুনর্গঠনের অংশ হিসেবে সংগঠনটি নারীদের নিয়ে নতুন একটি শাখা গঠন করে, যার নাম “জামাত উল-মুমিনাত।” এর নেতৃত্ব পান মাসুদ আজহারের বোন সাদিয়া আজহার। তিনি ও তাঁর বোন সামায়রা আজহার অনলাইনে উগ্রপন্থী মতাদর্শ প্রচারের ক্লাস শুরু করেন বলে গোয়েন্দা সূত্র জানিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, সাদিয়াকে নির্দেশ দেওয়া হয়েছিল জইশ কমান্ডারদের স্ত্রী এবং আর্থিকভাবে দুর্বল নারীদের লক্ষ্য করে সদস্য সংগ্রহে মনোযোগ দিতে।

ভারতীয় গোয়েন্দারা মনে করছেন, চিকিৎসক পরিচয়ে জঙ্গি কার্যক্রম পরিচালনা জইশের নতুন কৌশল। দিল্লি বিস্ফোরণের ঘটনায় এই দুই দিক চিকিৎসক নেটওয়ার্ক এবং নারী শাখা উভয়েরই সম্পৃক্ততা পাওয়া গেছে।

এ ঘটনায় শাহিদ নামের এক নারী চিকিৎসককেও গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ফরিদাবাদের আল-ফালাহ হাসপাতালে কর্মরত ছিলেন এবং ধারণা করা হচ্ছে, ভারতের ভেতরে জইশের নারী শাখার নেতৃত্বে ছিলেন।

এই বিস্ফোরণটি ঘটে জম্মু ও কাশ্মীরে আন্তঃরাজ্য সন্ত্রাসবিরোধী অভিযানের কয়েক ঘণ্টা পর। সেই অভিযানে প্রায় তিন হাজার কেজি বিস্ফোরকসহ দুই চিকিৎসক ডা. মুজাম্মিল শাকিল ও ডা. আদিল আহমেদ রাঠারকে আটক করা হয়। পুলিশ বলছে, তাঁদের সহযোগী ডা. উমর মোহাম্মদই পরবর্তীতে দিল্লিতে এই আত্মঘাতী বিস্ফোরণ ঘটান।

দিল্লি ও আশপাশের রাজ্যগুলোতে এখন সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে, এবং ঘটনাটিকে পূর্ণাঙ্গ সন্ত্রাসী হামলা হিসেবে তদন্ত করছে ভারতীয় কর্তৃপক্ষ।

সুত্রঃ এনডিটিভি

এই শাখার আরও খবর

মহানবীকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ এপ্রিল- খুলনার দিঘলিয়া উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে শ্যামল গাইন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার…

মুম্বাইয়ে সালমানের সঙ্গে নয়নতারার মিশন শুরু

মেলবোর্ন, ২২ এপ্রিল- বলিউডে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন দুই ভিন্ন ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা-সালমান খান ও দক্ষিণ ভারতের ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। মুম্বাইয়ে শুরু হয়েছে তাদের…

শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমের জামিন মঞ্জুর

মেলবোর্ন, ২২ এপ্রিল-  রাজধানীতে আলোচিত ঘটনার পর দেড় মাসের শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম অবশেষে জামিন পেয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত…

ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য সাবেক প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে আলোচিত ঘুষকাণ্ডে প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। জুলাই গণঅভ্যুত্থানের একটি হত্যা মামলা…

ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না

মেলবোর্ন, ২২ এপ্রিল-  মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান, যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের জাহাজ চলাচলে। ইসলামিক বিপ্লবী গার্ড কোরের…

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন পূর্বাভাস অনুযায়ী চলতি বছরে মাথাপিছু জিডিপির হিসাবে ভারতের তুলনায় এগিয়ে যেতে পারে বাংলাদেশ। যদিও সামগ্রিক অর্থনীতির আকারে ভারত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au