সর্বশেষ

শাহজালাল বিমানবন্দরে ককটেল বিস্ফোরণ, আনসার সদস্য আহত

  • 2:27 am - November 13, 2025
  • পঠিত হয়েছে:১৪১ বার
বিআরটি উড়াল সেতুর ওপর থেকে ককটেলটি ছোড়া হয়, যা গিয়ে বিমানবন্দরের মূল গেটে আনসার সদস্যদের ছাউনির সামনে বিস্ফোরিত হয়। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ নভেম্বর- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মূল প্রবেশপথে ককটেল বিস্ফোরণে একজন আনসার সদস্য আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে, প্রায় ৩টার দিকে, বিমানবন্দর গোলচত্বরের কাছাকাছি মূল গেট এলাকায়।

আহত আনসার সদস্য মোহাম্মদ মুজাহিদ জানিয়েছেন, তিনি সেখানে দাঁড়িয়ে গাড়ি সরাচ্ছিলেন, তখন হঠাৎই তার পায়ের পাশে ককটেলটি বিস্ফোরিত হয়। তার ভাষায়, “আমি গাড়ি তাড়াচ্ছিলাম, হঠাৎ একটা ককটেল পায়ের পাশে জোরে বিস্ফোরণ ঘটে। হাত-পা অবশ হয়ে যায়, ডান পায়ে কোনো জোর পাচ্ছি না।”

প্রত্যক্ষদর্শীদের মতে, বিআরটি উড়াল সেতুর ওপর থেকে ককটেলটি ছোড়া হয়, যা গিয়ে বিমানবন্দরের মূল গেটে আনসার সদস্যদের ছাউনির সামনে বিস্ফোরিত হয়।

বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসারের এপিসি চন্দ্র শেখর মন্ডল জানান, “আমরা প্রবেশ গেটে দায়িত্ব পালন করছিলাম। হঠাৎ বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে, এতে আমাদের একজন সদস্য আহত হন।”

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au