বাংলাদেশ

ময়মনসিংহে নৃত্যশিল্পী রূপার ওপর নৃশংস হামলা, ধর্ষণ চেষ্টা

  • 5:53 pm - November 13, 2025
  • পঠিত হয়েছে:১৬২ বার
ময়মনসিংহ নগরীর কালিবাড়ি চরে নৃত্যশিল্পী রূপার বাড়িতে ঢুকে তাঁর ওপর নৃশংস হামলা, শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ নভেম্বর- ময়মনসিংহ নগরীর কালিবাড়ি চরে নৃত্যশিল্পী রূপার বাড়িতে ঢুকে তাঁর ওপর নৃশংস হামলা, শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (১২ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে চাঁদাবাজদের দাবিকৃত অর্থ দিতে অস্বীকৃতি জানান রূপা। পরে তাঁরা তাঁর সন্তানকে অপহরণ করে। পুলিশি সহায়তায় সন্তানকে উদ্ধার করার পর রূপা একটি অপহরণ মামলা দায়ের করেন। সেই মামলার জেরে আজ দুপুরে কালিবাড়ি চরে রাস্তায় ফেলে রূপার হাত-পা বেঁধে চুল কেটে দেয় এবং মুখে চুনকালি মাখিয়ে দেয় দুর্বৃত্তরা।

এ ঘটনায় ক্ষুব্ধ রূপার পরিবার ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে।

রুপা বলেন, আমি স্বাধীন বাংলাদেশে আছি? দিনে দুপুরে আমার বাড়িতে এসে আমাকে আর আমার স্বামীকে মারধর করে যায়। আমাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। আমি দেশবাসীর কাছে বিচার চাই।

বিষয়টি নিয়ে অনলাইনে সমালোচনার ঝড় উঠেছে। দোষীদের দ্রুত আইনের আওতায় নিয়ে এসে শাস্তির দাবি জানিয়েছেন নেটিজেনরা।

সর্বশেষ পাওয়া তথ্যমতে, এখন পর্যন্ত কাউকে আটক করেনি পুলিশ।

সংবাদ সম্মেলনের ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

এই শাখার আরও খবর

অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান

চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…

পেট্রল ছিটিয়ে ১১ বসতঘরে আগুন, এক রাতেই নিঃস্ব বহু পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে পেট্রল ছিটিয়ে একটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। পরে মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এতে একটি বাড়ির ১১টি বসতঘর পুড়ে…

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর আকাশে ছড়িয়ে পড়া আগ্নেয় ছাইয়ের কারণে রাজধানী জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সোয়েকার্নো-হাট্টায় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগ্নেয়গিরিটি…

প্রতারণা মামলায় জামিন পেলেন বিদিশা সিদ্দিক

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন। হাইকোর্টের এই আদেশের ফলে তার কারামুক্তিতে…

ভারতে দহি হান্ডি উৎসবে শিশুসহ নিহত ২, আহত ২১২

ভারতের মহারাষ্ট্রে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী দহি হান্ডি উৎসবে পৃথক দুর্ঘটনায় সাত বছরের এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১২ জন।…

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au