বাংলাদেশ

মিরপুরে ‘বাসে আগুন দিয়ে পালানোর সময়’ নদীতে পড়ে একজনের মৃত্যু

  • 7:10 am - November 14, 2025
  • পঠিত হয়েছে:১৯৪ বার
রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় বাসে আগুন দিয়ে পালানোর সময় স্থানীয়দের ধাওয়া খেয়ে তুরাগ নদীতে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৪ নভেম্বর- রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় বাসে আগুন দিয়ে পালানোর সময় স্থানীয়দের ধাওয়া খেয়ে তুরাগ নদীতে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে দাবি করেছে পুলিশ। এ ঘটনায় আরও একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মিরপুর বেড়িবাঁধের তামান্না পার্কের সামনে এই ঘটনা ঘটে। এর আগে রাত ১০টা ২২ মিনিটে পার্ক করে রাখা কিরণমালা পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ধাওয়া দিলে দুজন পালিয়ে যায়। তাদের একজন নদীতে ঝাঁপ দিলে কিছুক্ষণ পর ভেসে ওঠে না। পরে স্থানীয়রা নদী থেকে তার নিথর দেহ উদ্ধার করে। নিহতের পরিচয় এখনো জানা যায়নি।

এ সময় রুদ্র মুহাম্মদ (২০) নামে আরেকজনকে আটক করা হয়। পরে তাকে ডিএমপির শাহ আলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শাহ আলী থানার পরিদর্শক (তদন্ত) মো. মতিউর রহমান বলেন, “বেড়িবাঁধ এলাকায় কিরণমালা পরিবহনের বাসে আগুন দেওয়ার পর স্থানীয়রা দুইজনকে ধাওয়া দেয়। একজনকে তারা হাতে–নাতে ধরে ফেলে, আরেকজন নদীতে ঝাঁপ দেয়। ধারণা করা হচ্ছে, সাঁতার না জানায় সে ডুবে মারা গেছে।”

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে বাসটির বেশির ভাগ অংশ পুড়ে গেছে।

পুলিশ বলছে, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনাটি নাশকতা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au