সর্বশেষ

মধ্যরাতে স্কুলবাসে আগুন, ঘুমন্ত চালক দগ্ধ

  • 5:07 pm - November 14, 2025
  • পঠিত হয়েছে:১৭১ বার
মানিকগঞ্জের শিবালয়ে মধ্যরাতে পার্কিং করে রাখা একটি স্কুলবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৪ নভেম্বর- মানিকগঞ্জের শিবালয়ে মধ্যরাতে পার্কিং করে রাখা একটি স্কুলবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক গুরুতর দগ্ধ হয়েছেন। শুক্রবার রাত দেড়টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

দগ্ধ চালকের নাম তাবেজ খান। বয়স ৪৫ বছর। তিনি সদর উপজেলার বারাইবিকুরা গ্রামের আবুল হোসেনের ছেলে। রাতে তিনি দি হলি চাইল্ড স্কুল ও কলেজের বাসটিতে ঘুমিয়ে ছিলেন। পুলিশ এবং স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং মুহূর্তেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে শিবালয় থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাবেজ খানকে উদ্ধার করে মানিকগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে তার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকেরা তাকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করেন। ফায়ার সার্ভিসের একটি দল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

শিবালয় থানার উপপরিদর্শক সুমন চক্রবর্তী বলেন, বাসে আগুন দেওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায় এবং চালককে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তিনি জানান, ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

এই শাখার আরও খবর

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au