অস্ট্রেলিয়া

সাউথ-ইস্ট কুইন্সল্যান্ডে প্রবল ঝড় ও বজ্রপাত, ১১ হাজারের বেশি বাড়িতে বিদ্যুৎ বিভ্রাট

  • 5:57 am - November 15, 2025
  • পঠিত হয়েছে:২৬৪ বার
শুক্রবার সন্ধ্যায় ব্রিসবেন এলাকায় ঝড়টি প্রবেশ করলে ভয়াবহ বজ্রপাত আকাশ আলোকিত করে এবং কর্মদিবসের শেষে ঘরমুখো মানুষের যাত্রা ব্যাহত হয়। ছবিঃ এবিসি নিউজ

মেলবোর্ন, ১৫ নভেম্বর- অস্ট্রেলিয়ার সাউথ-ইস্ট কুইন্সল্যান্ডে প্রবল বৃষ্টি, শক্তিশালী বাতাস এবং শিলাবৃষ্টি বজ্রসহ তীব্র ঝড় আঘাত হেনেছে। শুক্রবার সন্ধ্যায় ব্রিসবেন এলাকায় ঝড়টি প্রবেশ করলে ভয়াবহ বজ্রপাত আকাশ আলোকিত করে এবং কর্মদিবসের শেষে ঘরমুখো মানুষের যাত্রা ব্যাহত হয়। ঝড়ে ১১ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা ছিল ব্রিসবেনের বুন্ডল এবং লোগানের ইগলবি।

অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো জানায়, সাউথ কুইন্সল্যান্ডে পুরো সপ্তাহজুড়ে ঝড়ো আবহাওয়া থাকবে এবং আরও তীব্র ঝড়ের সম্ভাবনা আছে।

শুক্রবার সন্ধ্যা ৬টার পর শক্তিশালী ঝড়টি ব্রিসবেনের ওপর দিয়ে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে সমুদ্রের দিকে চলে যায়। এর আগে তীব্র বাতাস, ভারী বৃষ্টি এবং শিলাবৃষ্টি শুরু হলে শহরের বিভিন্ন সড়কে যানজট তৈরি হয়। এনারজেক্সের তথ্য অনুযায়ী, বুন্ডল ও ইগলবি এলাকায় প্রায় তিন হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়।

টুভুম্বা এলাকাতেও আরেকটি ঝড়ের সেল তৈরি হয়, যা একইভাবে উত্তর-পূর্ব দিকে এগিয়ে যায়। বিকেলের দিকে আকাশে ঘন কালো মেঘ জমতে থাকে এবং সন্ধ্যার আগেই টুভুম্বায় ৪১.২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়। গোল্ড কোস্ট সিওয়ে এলাকায় ২৭ মিলিমিটার, আলেক্সান্দ্রা হিলসে ২১.৪ মিলিমিটার এবং ওয়েলক্যাম্প বিমানবন্দরে ২০.৪ মিলিমিটার বৃষ্টি হয়। ব্রিসবেন শহরে ১৯.৫ মিলিমিটার এবং ব্রিসবেন বিমানবন্দরে ১৯.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

ব্রিসবেন শহর এবং টুভুম্বা, ইপ্সউইচ, সোমারসেট, লকিয়ার ভ্যালি, রেডল্যান্ডস ও মোরেটন বে কাউন্সিল এলাকাগুলোতে আগেই সতর্কতা জারি করা হয়েছিল।

আবহাওয়া ব্যুরোর সিনিয়র পূর্বাভাসকারী ফেলিম হ্যানিফি জানান, ঝড়গুলো খুব দ্রুত তৈরি হয়ে হঠাৎ আঘাত হেনেছে। তিনি বলেন, অর্ধ ঘণ্টার মধ্যে ২০ থেকে ৩০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে এবং সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ আরও বেশি ছিল।

আবহাওয়াবিদ মিরিয়াম ব্র্যাডবুরি বলেন, সাউথ কুইন্সল্যান্ডে পুরো সপ্তাহজুড়ে আবহাওয়া আরও অস্থির থাকবে। তিনি জানান, বিশেষ করে দক্ষিণ-পূর্ব উপকূল এবং ডার্লিং ডাউনস এলাকায় শনিবার আবারো তীব্র ঝড়ের আশঙ্কা রয়েছে। রোববার থেকে তাপমাত্রা কমতে শুরু করবে এবং আগামী সপ্তাহের শুরুতেও তা অব্যাহত থাকবে।

এই শাখার আরও খবর

সরকার চায় ঐক্য, একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায় সরকার। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল দেশে বিভ্রান্তি ছড়ানোর…

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে…

মসজিদে বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে অবমাননাকর মন্তব্য খতিবের, নিরব প্রশাসন

ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার টানপাড়ার জামতলা জামে মসজিদে জুমার বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস ও প্রসাদ নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে মসজিদটির অস্থায়ী খতিব…

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au