নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও
নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…
মেলবোর্ন, ১৫ নভেম্বর- দিল্লির বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই কাশ্মীরের শ্রীনগরের নওগাম এলাকায় ঘটল আরও একটি ভয়াবহ দুর্ঘটনা। শুক্রবার গভীর রাতে নওগাম থানায় রাখা উদ্ধারকৃত বিস্ফোরক হঠাৎ বিস্ফোরিত হলে পুরো ভবনটি মুহূর্তেই ধসে পড়ে। এতে কমপক্ষে ৯ জন মারা গেছেন এবং প্রায় ৩০ জন আহত হয়েছেন। অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।
প্রাথমিকভাবে জানা গেছে, কয়েক দিন আগে ফরিদাবাদ থেকে উদ্ধার হওয়া ৩৬০ কেজি বিস্ফোরক নওগাম থানায় সংরক্ষণ করা হয়েছিল, কারণ এই মামলার প্রথম এফআইআর এখানেই দায়ের হয়েছিল। শুক্রবার রাতে পুলিশ ও ফরেনসিক দলের সদস্যরা যখন বিস্ফোরকগুলোর নমুনা পরীক্ষা করছিলেন, তখনই প্রবল শব্দে বিস্ফোরণ ঘটে। তীব্রতায় থানার বড় অংশ ধসে পড়ে এবং আশপাশের ভবনও কেঁপে ওঠে। দূর থেকে জ্বলতে থাকা আগুন ও ঘন ধোঁয়া দেখা যায়।
বিস্ফোরণের খবর পেয়ে দমকল, অ্যাম্বুল্যান্স এবং অতিরিক্ত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। সূত্রের তথ্য অনুযায়ী, ২০ জনকে উজলা হাসপাতালে এবং ৮ জনকে এসএমএইচএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
পুলিশ দুইটি সম্ভাবনা খতিয়ে দেখছে। এক, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অ্যামোনিয়াম নাইট্রেট সিল করার সময় দুর্ঘটনাবশত বিস্ফোরণ ঘটে। দুই, এটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা হতে পারে। বাজেয়াপ্ত একটি গাড়িতে আইইডি বসানো ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্ফোরণের পর পুরো এলাকা সিল করে স্নিফার ডগ এনে তদন্ত শুরু করা হয়েছে।
এদিকে জইশ-ই-মহম্মদের ছায়া সংগঠন প্যাফ (PAFF) এই বিস্ফোরণের দায় স্বীকার করেছে বলে দাবি উঠেছে। যদিও পুলিশ এখনই কোনও সিদ্ধান্তে পৌঁছাতে চাইছে না এবং ঘটনার সব দিক তদন্ত করছে।
উল্লেখযোগ্য যে ফরিদাবাদের যে বাড়ি থেকে বিস্ফোরক উদ্ধার হয়েছিল, সেটি ভাড়া নিয়েছিলেন ড. মুজাম্মিল শাকিল। তার সঙ্গে আল ফালাহ মেডিক্যাল কলেজের আরও দুই চিকিৎসক ড. শাহিন শাহিদ এবং ড. উমর নবির যোগাযোগ ছিল বলে জানা গেছে। পুলিশ ধারণা করছে, তারা জইশের হোয়াইট কলার নেটওয়ার্কের অংশ হতে পারে।
এই বিস্ফোরণ ঘিরে শ্রীনগরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…
ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…
বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…
ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…
এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…
ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au



