বাংলাদেশ

সাভারে পার্কিং করা বাসে আগুন, লাফিয়ে বাঁচলেন চালক

  • 5:24 am - November 16, 2025
  • পঠিত হয়েছে:১৭১ বার
সাভারের গেন্ডা ইউটার্ন এলাকায় পার্কিং করা একটি বাসে আগুন লেগেছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৬ নভেম্বর- সাভারের গেন্ডা ইউটার্ন এলাকায় পার্কিং করা একটি বাসে আগুন লেগেছে। আগুন শুরু হওয়ার মুহূর্তে বাসের ভেতর ঘুমিয়ে থাকা চালক লাফিয়ে নেমে প্রাণে বেঁচেছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের আরিচামুখী লেনে ঘটনাটি ঘটে।

চালক সেলিম জানান, বাসটি মেট্রো গার্মেন্টসের শ্রমিক আনা নেয়ার কাজে ব্যবহার হয়। শ্রমিকদের নামিয়ে রাতের দিকে বাসটি গেন্ডা ইউটার্নে পার্কিং করে তিনি ঘুমিয়ে ছিলেন। কিছুক্ষণ পর হঠাৎ বাসের পেছনের অংশে আগুন লাগে। আগুনের তাপ টের পেয়ে তিনি দ্রুত নিচে লাফিয়ে নামেন।

ঘটনার খবর পেয়ে সাভার ফায়ার স্টেশনের দুটি ইউনিট সেখানে যায়। সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম বলেন, তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের উৎস নিয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি, তদন্তে কারণ জানা যাবে।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ সালেহ আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে দেখা গেছে আগুন বাসের পেছন দিক থেকেই শুরু হয়েছে। কীভাবে এটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই শাখার আরও খবর

ঢামেকের নারী শৌচাগার থেকে হিন্দু নার্সের রক্তাক্ত মরদেহ উদ্ধার, যা জানা যাচ্ছে

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরোনো ভবনের নিচতলার একটি নারী শৌচাগার থেকে তন্ময়ী মণ্ডল নামে এক নার্সের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি রাজধানীর বারডেম…

মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, বন্ধ ইলিশ আহরণ

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আজ বুধবার (৭ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বঙ্গোপসাগর ও নদ-নদীতে…

তিন কাউন্সিলর নিয়েই ইংরেজবাজার পুরসভা বিজেপির দখলে

মালদহ জেলা পরিষদের পর এবার ইংরেজবাজার পুরসভাও দখলে নিল বিজেপি। বুধবার চেয়ারম্যান নির্বাচনের ভোটাভুটিতে বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়িকে সমর্থন করেন তৃণমূল থেকে ‘নির্দল’ হওয়া ১১…

শর্তসাপেক্ষে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার ইঙ্গিত সরকারের

নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক সমঝোতার বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। তবে এ ধরনের প্রক্রিয়া শুরুর আগে…

রামেবির ভিসিকে ‘মব’ সৃষ্টি করে পদত্যাগ: বিএনপি নেতা গ্রেপ্তার

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হককে একদল মানুষ জোরপূর্বক ঘেরাও করে পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর ঘটনায় দায়ের করা মামলায় আব্দুস সালাম (৫৬)…

গণপতি পরিবার হত্যাকাণ্ড: দেড় মাসেও কাটেনি ভয়, এলাকায় নেই পূজার আমেজ

রংপুর নগরীর হিন্দু অধ্যুষিত মাছুয়াপাড়া মহল্লায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী, মেয়ে ও একমাত্র ছেলেকে হত্যার ঘটনায় দেড় মাস পেরিয়ে গেলেও আতঙ্ক কাটেনি স্থানীয়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au