বিনোদন

অ্যান্থনি আলবানিজের টিকটকে ধামাকা: গানে-নাচে মাতলেন প্রধানমন্ত্রী!

  • 10:56 am - November 17, 2025
  • পঠিত হয়েছে:২২৫ বার
নোভা ১০০ স্টুডিওতে টিকটক নাচে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ

মেলবোর্ন ১৭ নভেম্বর ২০২৫: মেলবোর্নে নোভা ১০০–এর স্টুডিওতে ঘটল এক মজার মুহূর্ত। টেইলর সুইফটের জনপ্রিয় গান The Fate of Ophelia–কে সঙ্গে নিয়ে ভাইরাল টিকটক ডান্স ট্রেন্ডে যোগ দিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজে- আর মুহূর্তেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।

নোভা ১০০–এর তারকা ক্লিন্ট স্ট্যানাওয়ে ও লরেন ফিলিপসের সঙ্গে তিনি অংশ নেন এই ট্রেন্ডে। স্টুডিওতে উপস্থিত এক তরুণীর কাছ থেকে তড়িঘড়ি নাচের টিউটোরিয়াল নিয়ে আলবানিজে চেষ্টা করলেন তাল মিলিয়ে হাত নাড়াতে ও স্টেপ ধরতে। দৃশ্যটি দেখে মনে হচ্ছিল- প্রধানমন্ত্রী যথেষ্ট মনোযোগী, তবে মাঝে মাঝে খানিকটা ‘হারিয়ে যাওয়া’ ভাবও হচ্ছিল স্পষ্ট!

গানটি শুরু হতেই তিনি দু’হাত তুললেন উপরে- তারপরই বুঝলেন ভুল হয়েছে। তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে আবার দলে মিশে গেলেন খানিকটা দেরিতে হলেও। এরপরই শোনা গেল নির্দেশনা: “টার্ন অ্যারাউন্ড!”। বাকিরা ঘুরে গেল একদিকে, আর আলবানিজে হিঁচকা টেনে ঘুরে গেলেন ঠিক উল্টো দিকে! মুহূর্তেই স্টুডিও ভরে গেল হাসির রোলে।

এক পর্যায়ে এক হোস্ট মজা করে বলেই ফেললেন,
“এটা ছিল লজ্জাজনক। কে বেশি লজ্জিত বুঝতে পারছি না… তবে আমরা ঠিকই nailed it!”

স্টুডিওর এই হাস্যোজ্জ্বল পরিবেশে স্পষ্ট- প্রধানমন্ত্রী জনসংযোগে ‘হালকা-ফুলকা’ মেজাজ এনে দিতে বেশ পারদর্শী।

গানটির পটভূমি

টেইলর সুইফটের নতুন অ্যালবাম The Life of a Showgirl–এর লিড সিঙ্গেল এই গানটি। চরিত্র ‘ওফেলিয়া’কে কেন্দ্র করে গানের রচনা- শেকসপিয়ারের Hamlet–এ যিনি প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ডুবে মারা যান।

গানে সুইফট বলেছেন কীভাবে তাঁর ‘সোলমেট’ তাঁকে সেই ওফেলিয়া–সম্ভাব্য পরিণতি থেকে রক্ষা করেছে- পাগলামি, ডুবে যাওয়া, প্রতারণা ও অনিশ্চয়তার অন্ধকার থেকে তুলে এনেছে। ভক্তদের ধারণা- এটি সুইফটের বাগদত্তা ট্র্যাভিস কেলসিকেই উৎসর্গ করা।

সব মিলিয়ে, নাচ না মিললেও- টিকটক ট্রেন্ডে আলবানিজের এই অংশগ্রহণ প্রমাণ করল, প্রধানমন্ত্রী শুধু দেশের প্রশাসনের ব্যাপারেই নয়, পপ কালচার উপভোগেও একেবারে ‘গেম অন’!

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

সিডনি ও পার্থে বিএইচএসএএ’র শারদীয় পূজা পরিক্রমা সম্পন্ন

শতদল তালুকদার, সিডনি, অস্ট্রেলিয়ার সিডনি ও পার্থে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বাংলাদেশি হিন্দু শিক্ষার্থীদের সংগঠন বিএইচএসএএ’র (BHSAA) শারদীয় দুর্গাপূজা পরিক্রমা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, পারস্পরিক সৌহার্দ্য…

হামলায় এক পা হারালেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস, অবস্থা সংকটাপন্ন

ওটিএন বাংলা ডেস্ক: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় নিজ নির্বাচনী কার্যালয়ের বাইরে গাড়ি দিয়ে চালানো উদ্দেশ্যমূলক হামলায় এক পা হারিয়েছেন স্বতন্ত্র ফেডারেল সংসদ সদস্য হেলেন হেইনস। অস্ত্রোপচারের পরও…

ভিক্টোরিয়ায় এমপি হেলেন হেইনসকে গাড়িচাপা: আটক চালককে জিজ্ঞাসাবাদ, হামলার উদ্দেশ্য খুঁজছে পুলিশ

ওটিএন বাংলা ডেস্ক: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে নিজ নির্বাচনী কার্যালয়ের বাইরে গাড়ির আঘাতে গুরুতর আহত হয়েছেন স্বতন্ত্র ফেডারেল সংসদ সদস্য হেলেন হেইনস। এ ঘটনায় আটক ৪৩…

২ বিলিয়ন ডলারের টিকিটিং ব্যবস্থা চালুর পরও পুরোনো কার্ডে ফিরতে হচ্ছে যাত্রীদের

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে গণপরিবহনে সপ্তাহে সর্বোচ্চ ৩০ ডলার ভাড়া নির্ধারণের প্রতিশ্রুতি দিয়েছে ক্ষমতাসীন লেবার পার্টি। তবে নতুন এই সুবিধা চালুর পরও যাত্রীদের আপাতত ব্যবহার করতে…

মেলবোর্নে বিজনেস নেটওয়ার্কিং ইভেন্ট: বাংলাদেশী উদ্যোক্তাদের গল্প

ওটিএন বাংলা, মেলবোর্ন: একটি পরিচয় থেকে নতুন ক্রেতা, একটি আলোচনা থেকে ব্যবসায়িক অংশীদারত্ব কিংবা অভিজ্ঞ কারও পরামর্শ থেকে নতুন উদ্যোগের পথ—ব্যবসার অগ্রযাত্রায় পারস্পরিক সম্পর্কের গুরুত্বকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au