বাংলাদেশ

ঢাকায় শাটডাউনের প্রভাব, কমেছে গণপরিবহন চলাচল

  • 4:11 pm - November 17, 2025
  • পঠিত হয়েছে:১৪৬ বার
রায় ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ শাটডাউনের ডাক দিয়েছে, আর তার প্রভাব সকাল থেকেই শহরের রাস্তায় দেখা যাচ্ছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৭ নভেম্বর- বাংলাদেশের রাজধানীতে আজ গণপরিবহনের চলাচল স্পষ্টভাবে কমে গেছে। মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ শাটডাউনের ডাক দিয়েছে, আর তার প্রভাব সকাল থেকেই শহরের রাস্তায় দেখা যাচ্ছে। প্রতিদিনের তুলনায় আজ বাস, মিনিবাস, রাইড শেয়ারিং সবই সীমিত, আর যাত্রীও কম। ভোর থেকে অফিস সময় পর্যন্ত ঢাকার প্রধান সড়কগুলো প্রায় ফাঁকা ছিল। শাহবাগ, কাঁটাবন, মৎস্য ভবন, বাংলামটর, বিজয় সরণী, ফার্মগেট, কারওয়ান বাজার থেকে ধানমন্ডি; সব জায়গায় একই চিত্র। যে কয়েকটি বাস চলাচল করেছে, সেগুলোর বেশিরভাগ আসনই ছিল খালি। ব্যক্তিগত গাড়ি ও অটোরিকশাও স্বাভাবিক দিনের তুলনায় কম ছিল।

পুরান ঢাকার রায় সাহেব বাজারে সকাল সাড়ে ৮টার দিকে পরিবহন স্বাভাবিক থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানেও যানবাহন কমতে থাকে। অনেকে বলছেন, নিরাপত্তা অনিশ্চয়তার কারণে অপ্রয়োজনে মানুষ ঘর থেকে বের হচ্ছে না। শাহবাগে বাসের জন্য অপেক্ষা করা মোক্তার হোসেন বলেন, আজ রাস্তাঘাট ফাঁকা, গাড়িও কম। শাটডাউনের কারণে মানুষ ঝুঁকি নিতে চাইছে না। গুলিস্তান থেকে সাভারগামী এক যাত্রী জানান, সাধারণ দিনে যেখানে সিট পাওয়া দুষ্কর, আজ বাস অর্ধেক খালি।

গণপরিবহন স্বাভাবিক রাখতে পরিবহন শ্রমিক ফেডারেশন সিদ্ধান্ত নিলেও মাঠে তার প্রভাব দেখা যায়নি। পরিবহন মালিকদের একাংশ জানিয়েছেন, সম্প্রতি লকডাউন কর্মসূচিতে দেশজুড়ে প্রায় ২০টি বাসে আগুন দেওয়া হয়েছে। ময়মনসিংহে আগুনে বাসচালক জুলহাস নিহত হওয়ার ঘটনাও শ্রমিকদের ভয় আরও বাড়িয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাস মালিক বলেন, স্বাভাবিক দিনে তাঁর ২০ থেকে ২২টি বাস রাস্তায় থাকে, আজ চলছে মাত্র ৯টি। তিনি বলেন, ওপর মহলের ক্ষতিপূরণের আশ্বাস থাকলেও বাস্তবে তা পাওয়া যায় না, তাই অতিরিক্ত ঝুঁকি নেওয়া হয়নি।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au