বাংলাদেশ

শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডাদেশ, মামুনের পাঁচ বছরের জেল

  • 7:51 pm - November 17, 2025
  • পঠিত হয়েছে:১৪৭ বার
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৭ নভেম্বর- ‘জুলাই গণঅভ্যুত্থান’ এর সময় সংঘটিত ‘মানবতাবিরোধী অপরাধে’ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এ জন্য য়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে মৃত্যূদণ্ডের আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। পাশাপাশি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কার্যক্রম শুরু হয়। ৪৫৩ পৃষ্ঠার এই রায়ে ছয়টি অংশ ছিল।

রায়ে ট্রাইব্যুনাল বলেছে, শেখ হাসিনাসহ তিন আসামির অপরাধ প্রমাণিত হয়েছে। ৪টি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একটি অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অ্যাপ্রুভার (রাজসাক্ষী) হওয়ায় চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

রায়ে আরও বলা হয়েছে, শেখ হাসিনা আন্দোলন দমনে ড্রোন, হেলিকপ্টার এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়ে সুপিরিয়র রেসপনসিবিলিটি প্রতিষ্ঠা করেছেন।

অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপি তাঁর সেই নির্দেশ বাস্তবায়ন করেছেন, যা ট্রাইব্যুনালের ভাষায় সর্বোচ্চ শাস্তিযোগ্য অপরাধের পর্যায়ে পড়ে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

সোমবার দুপুর থেকে ট্রাইব্যুনালে রায়ের শেষ অংশ পড়া শুরু হয়। সেখানে আসামিদের সর্বোচ্চ শাস্তির পক্ষে এবং বিপক্ষে উত্থাপিত যুক্তি তুলে ধরা হচ্ছে। কোটা সংস্কার আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা, এবং পরবর্তী সময়ে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালানোর ঘটনাগুলোর বিস্তারিত বর্ণনা রায়ে উঠে আসে।

বিচার চলাকালীন উপস্থাপিত অডিও, ভিডিওসহ বিভিন্ন ডিজিটাল প্রমাণ আদালতে তুলে ধরা হয়। ট্রাইব্যুনাল উল্লেখ করে, জুলাই গণঅভ্যুত্থানের সময় পাওয়া ভিডিওগুলোতে স্পষ্টভাবে দেখা যায় শেখ হাসিনার নির্দেশ পালনের ধারাবাহিকতা এবং সেই নির্দেশের পরিণতিতে সংঘটিত হত্যার দৃশ্য।

রায়ে বলা হয়, যাত্রাবাড়ী, রামপুরা, বাড্ডা, সাভার, আশুলিয়া এবং রংপুরসহ বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী গুলি চালানোর ঘটনা প্রমাণিত হয়েছে। এসব ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের সাক্ষ্যও আদালতে বিবেচনা করা হয়।

একই সঙ্গে জুলাই আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘন নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিবেদন থেকে প্রাসঙ্গিক অংশ উদ্ধৃত করে শোনানো হয়। বিচারকাজ চলার সময় শেখ হাসিনা ও আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতার ফোনালাপও ট্রাইব্যুনালে শোনানো হয়। এর মধ্যে ছিলেন সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য মাকসুদ কামাল।

৪৫৩ পৃষ্ঠার রায়ের ছয়টি অংশের পাঠ সোমবার দুপুর সাড়ে ১২টায় শুরু হয়।

এর মধ্যেই রায় ঘোষণার কয়েক ঘণ্টা আগে নতুন একটি অডিওবার্তা দেন শেখ হাসিনা। দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করলেও তিনি দলের নেতা-কর্মীদের উদ্দেশে নিয়মিত বার্তা পাঠান। সর্বশেষ অডিওবার্তায় তিনি বলেন, তার বিরুদ্ধে যে রায়ই আসুক, তিনি বিচারের ভয় পান না এবং জীবন-মৃত্যু আল্লাহর হাতে বলে উল্লেখ করেন। তিনি দাবি করেন, আওয়ামী লীগ আরও শক্তিশালী হয়ে দেশের রাজনীতিতে ফিরবে। একই বার্তায় তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিশোধের অভিযোগ তুলেন।

এদিকে যুক্তরাষ্ট্র থেকে প্রতিক্রিয়া দিয়েছেন সজীব ওয়াজেদ জয়। তিনি রয়টার্সকে জানান, তাঁর ধারণা ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করবে এবং সম্ভাব্য শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড।

তবে তিনি আশ্বস্ত করেন, এ নিয়ে তাদের দুশ্চিন্তা নেই, কারণ তার মা ভারতে নিরাপদে রয়েছেন এবং ভারত সরকার তার নিরাপত্তার পূর্ণ দায়িত্ব নিয়েছে। জয়ের ভাষায়, রায়ের দিকনির্দেশনা আগেই পরিষ্কার ছিল এবং রায় সরাসরি প্রচার হওয়ায় সবাই তা দেখতেও পারবেন।

এই শাখার আরও খবর

অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান

চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…

পেট্রল ছিটিয়ে ১১ বসতঘরে আগুন, এক রাতেই নিঃস্ব বহু পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে পেট্রল ছিটিয়ে একটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। পরে মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এতে একটি বাড়ির ১১টি বসতঘর পুড়ে…

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর আকাশে ছড়িয়ে পড়া আগ্নেয় ছাইয়ের কারণে রাজধানী জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সোয়েকার্নো-হাট্টায় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগ্নেয়গিরিটি…

প্রতারণা মামলায় জামিন পেলেন বিদিশা সিদ্দিক

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন। হাইকোর্টের এই আদেশের ফলে তার কারামুক্তিতে…

ভারতে দহি হান্ডি উৎসবে শিশুসহ নিহত ২, আহত ২১২

ভারতের মহারাষ্ট্রে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী দহি হান্ডি উৎসবে পৃথক দুর্ঘটনায় সাত বছরের এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১২ জন।…

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au