বাংলাদেশ

শেখ হাসিনার রায় নিয়ে ভারতের প্রতিক্রিয়া

  • 12:10 am - November 18, 2025
  • পঠিত হয়েছে:১৩০ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৮ নভেম্বর- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডাদেশের পর দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রায় সম্পর্কে তারা অবগত এবং নিকটতম প্রতিবেশী হিসেবে বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার প্রতি ভারত প্রতিশ্রুতিবদ্ধ।

রায় ঘোষণার পরপরই ১৭ নভেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে বিবৃতিটি প্রকাশ করে। এতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিদ্ধান্ত ভারতের দৃষ্টিতে স্পষ্টভাবে নজরদারির মধ্যে রয়েছে এবং ঢাকা পরিস্থিতি নিয়ে তারা সব অংশীদারের সঙ্গে গঠনমূলক যোগাযোগ বজায় রাখবে। ভারত আরও জানায়, বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করতে তারা সহযোগিতা অব্যাহত রাখবে।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সোমবার এই রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ রায় ঘোষণা করেন। শেখ হাসিনার পাশাপাশি একই অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মামলার আরেক আসামি, পরে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত।

রায়কে ঘিরে দেশজুড়ে উত্তেজনা বিরাজ করছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে ভারতসহ প্রতিবেশী দেশগুলো।

এই শাখার আরও খবর

একাত্তরে শান্তি কমিটিতে বাবার থাকার কারণ জানালেন আসিফ আকবর

সংগীতশিল্পী আসিফ আকবরের বাবা অ্যাডভোকেট আলী আকবর ১৯৭১ সালে কুমিল্লা জেলা মুসলিম লীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং দলটির সঙ্গে সম্পৃক্ততার কারণে শান্তি কমিটির সঙ্গেও যুক্ত…

​শুভ জন্মাষ্টমী ও অসাম্প্রদায়িক বাংলাদেশ: সম্প্রীতির আলোয় ঘুচুক অন্ধত্ব

​জন্মাষ্টমী, অসাম্প্রদায়িক চেতনা এবং আমাদের বাংলাদেশ ​সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী। পরম অবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি হিসেবে দিনটি পালিত হয়ে আসছে গভীর…

পাঁচ মাস আগে জামিনে বেরিয়ে এবার নিজের ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা

নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত বাবাকে ছুরিকাঘাত ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর বড় ছেলের বিরুদ্ধে। এ সময় বাবাকে রক্ষা করতে…

কোপানোর পর গুলি, ঘটনাস্থলেই যুবদল কর্মীর মৃত্যু

চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে মুহাম্মদ করিম নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে একদল সন্ত্রাসী। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ৪ থেকে ৫টি মোটরসাইকেলে করে আসা…

আইসিটি শুনানিতে জলদস্যুকে কীভাবে রাষ্ট্রপক্ষের সাক্ষী বানানো হলো?

আলকাস মালিকের মৃত্যুর ১৫ বছর পর সেই ঘটনার বর্ণনা কি হঠাৎ বদলে গেছে? সুন্দরবনের জলদস্যু দল ‘রাজু বাহিনী’র সঙ্গে যুক্ত ট্রলারচালক আব্বাস মালিক এখন মানবতাবিরোধী…

সাভারে শিশু ধর্ষণ মামলায় এক সপ্তাহ পর মাদ্রাসায় অভিযান, গ্রেপ্তার নেই

ঢাকার সাভারে এক শিশু মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা হওয়ার এক সপ্তাহ পর মারকাযুল উলুম আশ-শরইয়্যাহ মাদ্রাসায় অভিযান চালিয়েছে পুলিশ। তবে অভিযুক্ত ১০ জনের কাউকেই এ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au