সর্বশেষ

শেখ হাসিনার সাজা: বিদেশে অবস্থানরত ১০০ চিকিৎসকের নিন্দা ও প্রতিবাদ

  • 1:55 pm - November 18, 2025
  • পঠিত হয়েছে:২৯ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৮ নভেম্বর- বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান বিচার প্রক্রিয়াকে প্রহসন বলে আখ্যা দিয়ে দেশ ও বিদেশে অবস্থানরত মুক্তিযুদ্ধের পক্ষের ১০০ জন চিকিৎসক এক যৌথ বিবৃতি দিয়েছেন। তারা দাবি করেছেন, এই বিচার স্বাস্থ্যখাতসহ রাষ্ট্রীয় উন্নয়নকে ব্যাহত করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

চিকিৎসকরা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্যখাতে যে অগ্রগতি হয়েছে, সেটিকে ধ্বংসের লক্ষ্যেই এই বিচার আয়োজন করা হয়েছে। তারা অভিযোগ করেন, মাঠপর্যায়ের চিকিৎসকদের এ অবস্থায় চুপ করে থাকার সুযোগ নেই এবং বিচার প্রক্রিয়াটি সম্পূর্ণ অনিয়মে পরিপূর্ণ।

বিবৃতিতে বলা হয়, সংসদকে পাশ কাটিয়ে ক্ষমতা দখলকারী সরকার ট্রাইব্যুনালের কার্যপরিধি সংশোধন করে যে অধ্যাদেশ জারি করেছে তা অবৈধ এবং এখতিয়ারবহির্ভূত। তাদের দাবি, এমন আদালতে শেখ হাসিনাসহ কারও বিচার প্রক্রিয়া গ্রহণযোগ্য নয়।

চিকিৎসকরা আন্তর্জাতিক আইনজীবীদের পর্যবেক্ষণেরও উল্লেখ করেন। তারা জানান, লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের আইনজীবী স্টিভেন পাওলস কেসি ও তাতিয়ানা ইটওয়েল জাতিসংঘে দাখিল করা আবেদনে বিচার প্রক্রিয়ার গুরুতর আইনি অসামঞ্জস্য, অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার পরিচালনার ঝুঁকি, বিচারক ও প্রসিকিউটরের রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ এবং সিলেক্টিভ জাস্টিসের আশঙ্কা তুলে ধরেছেন।

যৌথ বিবৃতিতে চিকিৎসকরা দাবি করেন, অবৈধ সরকারের অবৈধ অধ্যাদেশে গঠিত আদালতের কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে। তাদের অভিযোগ, বিচার প্রক্রিয়ার প্রতিটি ধাপে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড লঙ্ঘন করা হচ্ছে এবং কোনো স্বচ্ছতা বা জবাবদিহিতা নেই। তারা বলেন, এই বিচার প্রক্রিয়া তারা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছেন এবং যে রায়ই হোক, তা মানবেন না।

বিবৃতিতে স্বাক্ষরকারী চিকিৎসকদের নাম:

১) ডা. ইসতিয়াক
২) ডা. মাহবুবুর রহমান
৩) ডা. তুষার
৪) ডা. জাহাঙ্গীর
৫) ডা. প্রান
৬) ডা. রনি
৭) ডা. সোয়েব
৮) ডা. আক্তারুজ্জামান
৯) ডা. আতিক
১০) ডা. সিরাজুল মুবিন
১১) ডা. কার্তিক
১২) ডা. কল্লোল
১৩) ডা. সাইদ
১৪) ডা. জনি
১৫) ডা. জোতি
১৬) ডা. নুজহাত চৌধুরী
১৭) ডা. মাহফুজ
১৮) ডা. নবীন
১৯) ডা. কামরুল
২০) ডা. সত্তার
২১) ডা. জাকির
২২) ডা. রউফ
২৩) ডা. হেদায়েত
২৪) ডা. জামাল উদ্দিন
২৫) ডা. রুহুল
২৬) ডা. সুরুজিত
২৭) ডা. মিজান
28) ডা. আহমেদ হোসাইন
২৯) ডা. নুর হোসাইন
৩০) ডা. সাওন
৩১) ডা. নিটল
৩২) ডা. ইমরুল
৩৩) ডা. বিজয়
৩৪) ডা. তুহিন
৩৫) ডা. মুস্তাক
৩৬) ডা. জাহিদ
৩৭) ডা. শাহদাত
৩৮) ডা. মামুন খান
৩৯) ডা. হীরা
৪০) ডা. মুসতাক
৪১) ডা. ফরহাদ
৪২) ডা. মাসির
৪৩) ডা. ইমরুল
৪৪) ডা. অসিম কুমার
৪৫) ডা. সাফি
৪৬) ডা. হাবিবে মিল্লাত মুন্না
৪৭) ডা. প্রান গোপাল
৪৮) ডা. রাহাত
৪৯) ডা. মামুন আল মাহতাব সপ্নীল
৫০) ডা. সাগর
৫১) রোকেয়া
৫২) ডা. সামন্ত লাল
৫৩) ডা. বিজয়
৫৪) ডা. নয়ন
৫৫) ডা. ওয়ানাইজা
৫৬) ডা. সাবরিনা
৫৭) ডা. বিপুল
৫৮) ডা. আশিক
৫৯) ডা. আতিকুজ্জামান
৬০) ডা. পিজুষ
৬১) ডা. তাপষ
৬২) ডা. জাকির হোসাইন
৬৩) ডা. রাহাত
৬৪) ডা. রফি
৬৫) ডা. সিয়াম
৬৬) ডা. উৎপল
৬৭) ডা. ফুয়াদ
৬৮) ডা. আল আমিন
৬৯) ডা. শেখ মামুন
৭০) ডা. ইমরুল
৭১) ডা. সুদীপ
৭২) ডা. মিষ্টি
৭৩) ডা. গনি মোল্লাহ
৭৪) ডা. এহেতাসানুল হক দুলাল
৭৫) ডা. প্রবীর
৭৬) ডা. মুস্তাক
৭৭) ডা. সাইফুদ্দীন
৭৮) ডা. অরুপ
৭৯) ডা. প্রতীক
৮০) ডা. সুব্রত
৮১) ডা. শুনাস
৮২) ডা. অমি রহমান
৮৩) ডা. ফিলিপ
৮৪) ডা. বিদ্যুৎ
৮৫) ডা. সুমন
৮৬) ডা. সাফি
৮৭) ডা. হেলাল উদ্দিন
৮৮) ডা. নাসির হোসাইন
৮৯) ডা. নাসিরুল হক
৯০) ডা. হুমায়ুন
৯১) ডা. কাজল
৯২) ডা. মারজুক
৯৩) ডা. সামসুল আরেফিন
৯৪) ডা. এএফএম রুহুল হক
৯৫) ডা. সেলিম
৯৬) ডা. সৈকত
৯৭) ডা. আবু রায়হান
৯৮) ডা. সিদ্দিক
৯৯) ডা. বিদ্যুৎ
১০০) ডা. শ্যামল

চিকিৎসকদের মতে, বর্তমান পরিস্থিতিতে বিচার প্রক্রিয়া অব্যাহত থাকলে দেশের আইন ও মানবাধিকারের মানদণ্ড আরও ক্ষতিগ্রস্ত হতে পারে।

এই শাখার আরও খবর

মহানবীকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ এপ্রিল- খুলনার দিঘলিয়া উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে শ্যামল গাইন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার…

মুম্বাইয়ে সালমানের সঙ্গে নয়নতারার মিশন শুরু

মেলবোর্ন, ২২ এপ্রিল- বলিউডে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন দুই ভিন্ন ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা-সালমান খান ও দক্ষিণ ভারতের ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। মুম্বাইয়ে শুরু হয়েছে তাদের…

শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমের জামিন মঞ্জুর

মেলবোর্ন, ২২ এপ্রিল-  রাজধানীতে আলোচিত ঘটনার পর দেড় মাসের শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম অবশেষে জামিন পেয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত…

ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য সাবেক প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে আলোচিত ঘুষকাণ্ডে প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। জুলাই গণঅভ্যুত্থানের একটি হত্যা মামলা…

ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না

মেলবোর্ন, ২২ এপ্রিল-  মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান, যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের জাহাজ চলাচলে। ইসলামিক বিপ্লবী গার্ড কোরের…

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন পূর্বাভাস অনুযায়ী চলতি বছরে মাথাপিছু জিডিপির হিসাবে ভারতের তুলনায় এগিয়ে যেতে পারে বাংলাদেশ। যদিও সামগ্রিক অর্থনীতির আকারে ভারত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au