বাংলাদেশ

শেখ হাসিনার মৃত্যুদণ্ডে জাতিসংঘ ও অ্যামনেস্টির উদ্বেগ

  • 2:25 pm - November 18, 2025
  • পঠিত হয়েছে:১১৭ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৮ নভেম্বর- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ঘোষিত মৃত্যুদণ্ডের রায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ রায়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একই সাথে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায়সংগত প্রয়োগ নিশ্চিতের ওপর জোর দিয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সোমবার এক বিবৃতিতে বলেছে, ভুক্তভোগীদের জন্য প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা জরুরি হলেও মৃত্যুদণ্ড সেই পথ নয়।

সংগঠনটি দাবি করেছে, আসামির অনুপস্থিতিতে বিচার পরিচালনা এবং স্বল্প প্রস্তুতির মধ্যে রায় ঘোষণায় ন্যায্যতার ঘাটতি ছিল।

অ্যামনেস্টির মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেছেন, মানবাধিকার লঙ্ঘনের দায়ীদের তদন্তের আওতায় আনা জরুরি হলেও মৃত্যুদণ্ড কেবল মানবাধিকার পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানে এক হাজার চারশর বেশি মানুষ নিহত ও বহু মানুষ আহত হয়। এত বড় ঘটনার বিচার প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত হওয়া প্রয়োজন, যা এই মামলায় প্রতিফলিত হয়নি বলে অ্যামনেস্টির দাবি।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় জানায়, তারা কোনো পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডকে সমর্থন করে না।

জেনেভায় সংস্থাটির মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, জুলাইয়ের দমনপীড়নের শিকারদের জন্য এটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হলেও বিচার অবশ্যই আন্তর্জাতিক মানদণ্ড মেনে হতে হবে।

তিনি বলেন, আসামির অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড ঘোষণা করা পরিস্থিতিকে আরও জটিল করেছে।

মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক আশা প্রকাশ করেন যে বাংলাদেশ সত্য উদঘাটন ও ন্যায়বিচারের ভিত্তিতে জাতীয় পুনর্মিলনের দিকে অগ্রসর হবে। তার মতে, দেশের নিরাপত্তা খাতে অর্থবহ সংস্কার জরুরি।

এদিকে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ বলছে, এই রায়ের পর শেখ হাসিনার রাজনৈতিক মঞ্চে ফেরার সম্ভাবনা এখন খুবই ক্ষীণ।

সংস্থাটির জ্যেষ্ঠ পরামর্শক থমাস কিন মনে করেন, জুলাই–আগস্টের সহিংসতায় দায়বদ্ধতা নিয়ে জনমনে সংশয় নেই, তবে বিচারের দ্রুততা এবং আসামির অনুপস্থিতি পুরো প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠিয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের ফৌজদারি বিচার ব্যবস্থার দীর্ঘদিনের সীমাবদ্ধতা এই মামলাতেও স্পষ্ট হয়েছে।

রায়কে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলের ধারাবাহিক প্রতিক্রিয়া দেখাচ্ছে, এই মামলার বিচার ও পরবর্তী সিদ্ধান্ত দেশীয় রাজনীতি এবং মানবাধিকার আলোচনায় দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au