সর্বশেষ

বিএমইউর কার্ডিওলজি বিভাগের চিকিৎসক ডা. আরিফুল ইসলাম গ্রেপ্তার

  • 8:43 pm - November 18, 2025
  • পঠিত হয়েছে:১২২ বার
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আরিফুল ইসলাম জোয়ারদার টিটুকে গ্রেপ্তার করেছে ডিএমপির শাহবাগ থানা পুলিশ।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৮ নভেম্বর- বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আরিফুল ইসলাম জোয়ারদার টিটুকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তাঁকে আটক করা হয়।

পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কর্মকাণ্ডে আর্থিক সহায়তা দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে সন্দেহ তৈরি হয়। মঙ্গলবার তিনি কর্মস্থলে গেলে সহকর্মী চিকিৎসকরা তাঁকে ঘিরে ধরেন। পরে পুলিশ গিয়ে তাঁকে থানা নিয়ে আসে।

শাহবাগ থানার ওসি খালিদ মন্সুর বলেন, জিজ্ঞাসাবাদে জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানের সময় শাহবাগ এলাকায় গাড়ি পোড়ানোর এক মামলায় তাঁর সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে চলতি বছরের ১৪ জানুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে সাবেক বিএসএমএমইউ, বর্তমান বিএমইউ প্রশাসন শাহবাগ থানায় মামলা করে। মামলায় অভিযোগ করা হয়, গত বছরের ৪ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে শাহবাগ মোড়ে কর্মসূচি পালনরত ছাত্রদের ওপর স্বাচিপ-সমর্থিত চিকিৎসক, শিক্ষক, নার্স ও কর্মচারীরা ইটপাটকেল নিক্ষেপ করেন।

এজাহারে বলা হয়, প্রশাসনিক ভবন ও ছাদ থেকে ক্রমাগত ইট ও ভারি বস্তু নিক্ষেপে কয়েকজন আন্দোলনকারী গুরুতর আহত হন। ভিডিওতে দেখা যায়, হামলাকারীরা ধারালো অস্ত্রেরও ব্যবহার করেন। একই সময়ে ক্যাম্পাসে রাখা হাসপাতাল ও সাধারণ মানুষের কয়েকটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

ডা. আরিফুল ইসলামের গ্রেপ্তারকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা থাকলেও পুলিশ বলছে, নির্দিষ্ট অভিযোগ ও প্রমাণের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au