বাংলাদেশ

এবার নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানিকে দিতে যাচ্ছে সরকার

  • 1:34 pm - November 19, 2025
  • পঠিত হয়েছে:৮৮ বার
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ নভেম্বর- এবার চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানির  ব্যবস্থাপনায় ছেড়ে দেওয়ার উদ্যোগ দ্রুত এগিয়ে নিচ্ছে সরকার।

আগামী ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতের ডিপিওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রস্তুতি চলছে। এই প্রক্রিয়া নিয়ে বন্দর এলাকায় উদ্বেগ বাড়ছে এবং প্রতিবাদও জোরালো হয়েছে।

এ জন্য গত ১৬ নভেম্বর বন্দর কর্তৃপক্ষ এনসিটির দরপত্র মূল্যায়নে সাত সদস্যের কমিটির প্রস্তাব করে নৌপরিবহন মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠিয়েছে। কমিটির নেতৃত্বে আছেন অতিরিক্ত সচিব মো. মাহবুব আলম তালুকদার। প্রস্তাব অনুসারে মূল্যায়ন সম্পন্ন হলে চুক্তির পথে এগোবে বন্দর কর্তৃপক্ষ।

এর আগের দিন লালদিয়ার চরে নতুন টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য ডেনমার্কের এপিএম টার্মিনালসের সঙ্গে ৩৩ বছরের কনসেশন চুক্তি করা হয়। একই দিন পানগাঁও নৌ টার্মিনাল ২২ বছরের জন্য দেওয়া হয় সুইজারল্যান্ডভিত্তিক মেডলগ এসএকে।

তবে এনসিটি নিয়ে বন্দর কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে রিট হয়েছে। রিটকারীর আইনজীবী মো. আনোয়ার হোসেন বলেন, শুনানি চলাকালে নতুন কোনো পদক্ষেপ নেওয়া আদালত অবমাননার শামিল হতে পারে। বুধবার রুল শুনানি হওয়ার কথা রয়েছে।

২০০৭ সালে নির্মিত এনসিটি বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্মিনালগুলোর একটি। প্রায় ২ হাজার ৭১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত স্থাপনাটি আমদানি ও রপ্তানি কনটেইনার পরিবহনের প্রধান কেন্দ্র। বর্তমানে এটি পরিচালনা করছে নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগং ড্রাইডক লিমিটেড।

এসব প্রক্রিয়ার বিরুদ্ধে মঙ্গলবার সন্ধ্যায় বড়পোল এলাকায় মশাল মিছিল করে বন্দর রক্ষা পরিষদ। পোর্ট কানেকটিং সড়কে আয়োজিত মিছিলে বিদেশিদের কাছে বন্দর স্থাপনা হস্তান্তরের বিরোধিতা জানায় সংগঠনটি।

সমাবেশে বক্তারা বলেন, এনসিটি ও সিসিটির মতো লাভজনক স্থাপনা বিদেশিদের হাতে গেলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। তারা সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহারের দাবি জানান।

সভায় প্রধান অতিথি ছিলেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদ সদস্য সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ।

বক্তারা জানান, আদালতের রায় না হওয়া পর্যন্ত এনসিটি নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। বিরোধিতা অব্যাহত রাখারও ঘোষণা দেন তারা।

এই শাখার আরও খবর

নিখোঁজের পর পুকুর মিলল ৪ কন্যাশিশুর মরদেহ

মেলবোর্ন, ২১ আগষ্ট- নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার কন্যাশিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত…

স্বামীকে শেষবিদায় জানিয়ে কারাগারে ফিরলেন দীপু মনি

 মেলবোর্ন, ২১ আগষ্ট-  স্বামীকে শেষবারের মতো বিদায় জানিয়ে আবার মুন্সিগঞ্জ জেলা কারাগারে ফিরেছেন সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি।…

সাংবাদিক দেবাশীষসহ ৪ জনের মরদেহের অপেক্ষায় পরিবার ও সহকর্মীরা

মেলবোর্ন, ২১ আগষ্ট- ভারতের কলকাতার নিউমার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তসহ একই পরিবারের চারজনের মরদেহ দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন স্বজন…

বিয়ের জন্য চাপ দেওয়ায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, মরদেহে পেট্রল ঢেলে আগুন

মেলবোর্ন, ২১ আগষ্ট- নওগাঁর ধামইরহাটে বিয়ের জন্য চাপ দেওয়ায় এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর মরদেহে পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাবেক ইউপি…

জামায়াত-শিবির নিষিদ্ধের পক্ষে রাজনৈতিক ঐকমত্য চান নুরুল হক

মেলবোর্ন, ২১ আগষ্ট- প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্য তৈরি করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান…

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নতুন ‘কিংমেকার’ ক্রিপ্টো, এআই ও অনলাইন বেটিং

মেলবোর্ন, ২১ আগষ্ট- যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে করপোরেট অর্থায়নের চিত্র বদলে যাচ্ছে। ওয়াল স্ট্রিট, ওষুধ, জ্বালানি ও গণমাধ্যমের মতো দীর্ঘদিনের প্রভাবশালী শিল্পের পাশাপাশি এবার ক্রিপ্টোকারেন্সি,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au