লিড নিউজ

শেখ হাসিনার মৃত্যুদণ্ড: বিচারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর গভীর উদ্বেগ

  • 2:15 pm - November 19, 2025
  • পঠিত হয়েছে:১১০ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ নভেম্বর-  বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতে ঘোষিত মৃত্যুদণ্ডের পর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সোমবারের এই রায় নিয়ে বিশ্বের মানবাধিকার সংগঠনগুলো গভীর উদ্বেগ জানিয়েছে।

৭৮ বছর বয়সী শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হন। একই মামলায় তার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড জানান, গত বছরের আন্দোলনে মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত অভিযোগের বিচার প্রয়োজন হলেও এই মামলার রায় ন্যায়বিচারের মানদণ্ড পূরণ করেনি। তিনি বলেন, ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার জরুরি, কিন্তু মৃত্যুদণ্ড নিষ্ঠুর ও অমানবিক শাস্তি।

জাতিসংঘ মানবাধিকার দফতরের মুখপাত্র রাভিনা শামদাসানি রায়কে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে উল্লেখ করেন। তবে অনুপস্থিতিতে বিচার এবং মৃত্যুদণ্ড ঘোষণায় হতাশা প্রকাশ করেন। তার মতে, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিচার হয়েছে কিনা তা স্পষ্ট নয় এবং এমন মামলায় সর্বোচ্চ সতর্কতা জরুরি।

হিউম্যান রাইটস ওয়াচ বলছে, বাংলাদেশের কর্তৃপক্ষের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা ও অন্যায্য বিচার ব্যবস্থার দীর্ঘ ইতিহাস রয়েছে এবং অন্তর্বর্তী সরকারের অধীনেও এই প্রবণতা কমেনি।

ছবিঃ সংগৃহীত

বর্তমানে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার চলছে। ২০২৬ সালে জাতীয় নির্বাচন হওয়ার কথা, যেখানে আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হয়নি। গত বছরের আগস্টে সহিংস দমন–পীড়নের সময় প্রায় ১৪০০ মানুষ নিহত হওয়ার পর শেখ হাসিনা ভারত আশ্রয় নেন। তিনি রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন।

বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল ৪৫৩ পৃষ্ঠার রায় প্রকাশ করে। আদালতে রায় ঘোষণা শেষে উপস্থিতদের অনেককে উল্লাস করতে দেখা যায়।

২০২৪ সালের জুলাইয়ে সরকারি চাকরির নিয়োগবিধি নিয়ে ছাত্র আন্দোলন দ্রুত দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোবের রূপ নেয় এবং পরে “জুলাই বিপ্লব” নামে পরিচিত হয়। সেই আন্দোলন থেকেই শেখ হাসিনার দীর্ঘ শাসনের পতন ঘটে।

রায়ের দিন সন্ধ্যায় প্রতিবাদকারীরা বুলডোজার নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। ভবনটি, যা একসময় জাদুঘর ছিল, অপসারণের পর থেকেই ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। বাইরে দেখা যায় বিভিন্ন গ্রাফিতি, যেগুলোতে শেখ হাসিনার প্রতি ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

ঘটনাস্থলে দায়িত্বে থাকা একজন পুলিশ সদস্য জানান, বিক্ষুব্ধ জনতা ইটপাটকেল ছোড়ে এবং পুলিশ শব্দগ্রেনেড ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে কয়েকজন পুলিশ সদস্য ও কয়েকজন বিক্ষোভকারী আহত হন।

এই শাখার আরও খবর

ডেমরায় ইট দিয়ে মাথায় আঘাত করে রিকশাচালককে হত্যা

ঢাকার ডেমরার কামারভোগ এলাকায় দেলোয়ার হোসেন (৪৫) নামের এক ব্যাটারিচালিত রিকশাচালককে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা…

একাত্তরে শান্তি কমিটিতে বাবার থাকার কারণ জানালেন আসিফ আকবর

সংগীতশিল্পী আসিফ আকবরের বাবা অ্যাডভোকেট আলী আকবর ১৯৭১ সালে কুমিল্লা জেলা মুসলিম লীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং দলটির সঙ্গে সম্পৃক্ততার কারণে শান্তি কমিটির সঙ্গেও যুক্ত…

​শুভ জন্মাষ্টমী ও অসাম্প্রদায়িক বাংলাদেশ: সম্প্রীতির আলোয় ঘুচুক অন্ধত্ব

​জন্মাষ্টমী, অসাম্প্রদায়িক চেতনা এবং আমাদের বাংলাদেশ ​সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী। পরম অবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি হিসেবে দিনটি পালিত হয়ে আসছে গভীর…

পাঁচ মাস আগে জামিনে বেরিয়ে এবার নিজের ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা

নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত বাবাকে ছুরিকাঘাত ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর বড় ছেলের বিরুদ্ধে। এ সময় বাবাকে রক্ষা করতে…

কোপানোর পর গুলি, ঘটনাস্থলেই যুবদল কর্মীর মৃত্যু

চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে মুহাম্মদ করিম নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে একদল সন্ত্রাসী। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ৪ থেকে ৫টি মোটরসাইকেলে করে আসা…

আইসিটি শুনানিতে জলদস্যুকে কীভাবে রাষ্ট্রপক্ষের সাক্ষী বানানো হলো?

আলকাস মালিকের মৃত্যুর ১৫ বছর পর সেই ঘটনার বর্ণনা কি হঠাৎ বদলে গেছে? সুন্দরবনের জলদস্যু দল ‘রাজু বাহিনী’র সঙ্গে যুক্ত ট্রলারচালক আব্বাস মালিক এখন মানবতাবিরোধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au