শিক্ষা

৩৬ ঘণ্টার হরতাল চলছে রাঙামাটিতে

  • 3:52 pm - November 20, 2025
  • পঠিত হয়েছে:১২২ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২০ নভেম্বর- রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে শিক্ষক নিয়োগে কোটা বাদ দিয়ে মেধাকে অগ্রাধিকার দেওয়ার দাবিতে ৩৬ ঘণ্টার হরতাল চলছে। বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শুরু হওয়া হরতাল শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে। এতে শহরজুড়ে অচলাবস্থা তৈরি হয়েছে এবং সাধারণ মানুষ থেকে পর্যটক সবাই ভোগান্তিতে পড়েছেন।

সকালে বনরূপা, তবলছড়ি, দোয়েল চত্বরসহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেন আন্দোলনকারীরা। শিক্ষার্থী ও চাকরিজীবীরা জানান, হরতালের কারণে স্কুল–কলেজে যাতায়াত ব্যাহত হচ্ছে। সপ্তাহের ছুটিকে কেন্দ্র করে রাঙামাটিতে যেসব পর্যটক অবস্থান করছিলেন তারাও বিপাকে পড়েছেন।

হরতালের অংশ হিসেবে বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ হয়েছে, এতে রাঙামাটির সঙ্গে চট্টগ্রাম, খাগড়াছড়ি ও বান্দরবানের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। শহরের সিএনজি সার্ভিস ও শপিংমলগুলোও কার্যত বন্ধ রয়েছে।

বুধবার এক সংবাদ সম্মেলনে কোটাবিরোধী ঐক্যজোট এই হরতালের ঘোষণা দেয়। সভায় বক্তব্য রাখেন শিক্ষার্থী ইব্রাহিম রুবেল, বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের নেতা রাকিব হাসান, শিক্ষার্থী নুরুল আলম, রুবেল হোসেন, রেজাউল করিম রাজু ও ইমাম হোসাইন।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, জেলা পরিষদ সরকার নির্ধারিত সাত শতাংশ কোটা না মেনে নিয়োগ পরীক্ষা শুরু করেছে। এতে মেধাবীরা বঞ্চিত হবে বলে তারা আশঙ্কা করছেন। তাদের দাবি, নিয়োগ অবশ্যই মেধা ও যোগ্যতার ভিত্তিতে হতে হবে। তারা বলেন, কোটা বৈষম্যের বিরুদ্ধে শান্তিপূর্ণ দাবি জানানোর পরও কোনো সমাধান না পাওয়ায় বাধ্য হয়ে কঠোর কর্মসূচি দেওয়া হয়েছে।

হরতালের সময় জেলার সরকারি–বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, যানবাহন ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। জরুরি সেবার যানবাহন হরতালের বাইরে থাকবে।

শুক্রবার রাঙামাটিতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা, যা হরতালের কারণে অনিশ্চয়তার মুখে পড়তে পারে।

এই শাখার আরও খবর

এনসিটি ইজারা বাতিলের দাবি, প্রয়োজনে হরতালে যাওয়ার ঘোষণা জোটের

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার চুক্তি বাতিলের দাবি জানিয়েছে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট। একই সঙ্গে সোমবার (১২ অক্টোবর) বন্দর…

রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, আগের হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১৩

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে হামলার ঘটনা ঘটেছে। রোববারের এ হামলায় কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এর…

অস্ট্রেলিয়ায় কোথায় কবে দুর্গাপূজা

অস্ট্রেলিয়ায় শারদীয় দুর্গাপূজাকে ঘিরে প্রস্তুত বাঙালি সনাতন ধর্মাবলম্বীরা। ২০২৬ সালের দুর্গোৎসব উপলক্ষে দেশটির আটটি রাজ্য ও অঞ্চলের বিভিন্ন শহরে পূজা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিলনমেলার আয়োজন…

হঠাৎ সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা, পর্যটকদের গন্তব্যে ফেরার নির্দেশ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্র অনিবার্য কারণবশত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে সেখানে অবস্থানরত পর্যটকদের মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার মধ্যে সাজেক…

না ফেরার দেশে ষাটের দশকের নায়িকা নাসিমা খান

বাংলা ও উর্দু চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়িকা নাসিমা খান আর নেই। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৮টার দিকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস…

নেত্রীকে ফেরানোর দৃপ্ত শপথ নেওয়া গোপালগঞ্জ আ. লীগ সভাপতির চিরবিদায়

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান (৭০) মারা গেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে ছাত্ররাজনীতি থেকে শুরু করে দলের জেলা পর্যায়ের শীর্ষ নেতৃত্বে দায়িত্ব পালন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au