সর্বশেষ

ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব

  • 5:47 pm - November 20, 2025
  • পঠিত হয়েছে:১২৪ বার
কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২০ নভেম্বর- নির্বাচনের আগে ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে। চার দিনের এই সফরটি গুরুত্বপূর্ণ সময়ে অনুষ্ঠিত হচ্ছে, কারণ বাংলাদেশ আগামী ফেব্রুয়ারি ২০২৬-এ জাতীয় নির্বাচনের দিকে এগোচ্ছে। কমনওয়েলথ মহাসচিব ঢাকায় এসে বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক অংশীদারের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে দেশের নির্বাচন সংক্রান্ত পরিস্থিতি বোঝার চেষ্টা করবেন।

মহাসচিব শার্লি বচওয়ে ২০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত ঢাকায় থাকবেন। সফরের সময় তিনি অন্তর্বর্তী সরকারের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন, যেখানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, প্রধান নির্বাচন কমিশনার, বিভিন্ন দেশের হাইকমিশনার এবং অন্যান্য প্রতিনিধি। বৈঠকগুলোতে বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতা, গণতন্ত্র ও সুশাসন, এবং দেশের দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য কমনওয়েলথের সহযোগিতা কীভাবে আরও জোরদার করা যায় তা নিয়ে আলোচনা হবে।

মহাসচিব সফরের সময় কমনওয়েলথের নতুন কৌশলগত পরিকল্পনাও তুলে ধরবেন। এই পরিকল্পনার তিনটি মূল স্তম্ভের একটি হলো গণতন্ত্র। এছাড়া তিনি দেশের জন্য কোন ধরনের সহায়তা সবচেয়ে কার্যকর হতে পারে, তা নির্ধারণের চেষ্টা করবেন। সফরের আগে তিনি বলেন, স্বাধীনতার পরপরই বাংলাদেশ কমনওয়েলথের সদস্য হয়েছিল এবং এটি সংগঠনের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশীদার।

বচওয়ে বলেন, বিস্তৃত অংশীদারের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বোঝার চেষ্টা করবেন এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে সহায়তার সম্ভাব্য ক্ষেত্র নির্ধারণ করবেন। তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে কমনওয়েলথের দীর্ঘদিনের শক্তিশালী অংশীদারিত্ব রয়েছে, যা আগামী নির্বাচনের আগে আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। কমনওয়েলথ বাংলাদেশের শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করতে পাশে থাকবে, যেখানে প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতা সম্মানিত হবে।

মহাসচিব আরও জানান, বাংলাদেশ যখন ভোটের প্রস্তুতি নিচ্ছে, তখন দেশের জনগণের মঙ্গল কামনা করছেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় কমনওয়েলথের পূর্ণ সমর্থন অব্যাহত থাকবে। কমনওয়েলথ জানিয়েছে, মহাসচিবের এই সফরটি গত মাসে দেশের আসা কমনওয়েলথের প্রাক-নির্বাচনী মূল্যায়ন দলের মিশনের ধারাবাহিকতা। প্রাক-নির্বাচনী দলটি দেশের বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক অংশীদারের সঙ্গে বৈঠক করে আসন্ন নির্বাচনের পরিবেশ ঘনিষ্ঠভাবে পর্যালোচনা করেছিলেন।

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au