বাংলাদেশ

ভূমিকম্পে সারাদেশে অন্তত পাঁচজনের মৃত্যু, হাসপাতালে বাড়ছে আহতের চাপ

  • 9:55 pm - November 21, 2025
  • পঠিত হয়েছে:৮৩ বার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক শিশু এবং নরসিংদীর পলাশে এক বৃদ্ধ নিহত হয়েছেন।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২১ নভেম্বর- ৫.৭ মাত্রার ভূমিকম্পে সারাদেশে অন্তত পাঁচজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। পুরান ঢাকার বংশালে তিনজন, নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক শিশু এবং নরসিংদীর পলাশে এক বৃদ্ধ নিহত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত কমপক্ষে ২০৮ জন চিকিৎসা নিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকাসহ গাজীপুর, নরসিংদী ও আশপাশের জেলাগুলোতে আহত রোগীর চাপ বেড়েছে। সব হাসপাতালে জরুরি বার্তা পাঠানো হয়েছে এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রেস উইং থেকে জানানো হয়, ভূমিকম্পে এক শিশুসহ কমপক্ষে পাঁচজনের মৃত্যু এবং একশর কাছাকাছি মানুষ আহত হয়েছেন।

ছবিঃ সংগৃহীত

ঢাকার হাসপাতালগুলোর পরিস্থিতি

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন মারা গেছেন। নিহতদের একজন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাফিউল ইসলাম। আহত আরও ১০ জন চিকিৎসাধীন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জন আহত রোগী ভর্তি হয়েছেন এবং আরও রোগী আসার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

ঢাকার বাইরের হাসপাতালে রোগীর চাপ

গাজীপুরের তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে। এখন পর্যন্ত ৭২ জন চিকিৎসা নিয়েছেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন ৫৩ জন।

নরসিংদী জেলা হাসপাতালে ৪৫ জন আহত হয়েছেন। তিনজনের অবস্থা গুরুতর, তাঁদের ঢাকায় রেফার করা হয়েছে।
১০০ শয্যার উপজেলায় হাসপাতালেও ১০ জন ভর্তি আছেন।

অনেকেই আতঙ্কে দৌড়াদৌড়ি, সিঁড়ি দিয়ে নামার সময় বা ভবন থেকে লাফ দেওয়ার কারণে আঘাত পেয়েছেন।

বিভিন্ন জেলার মৃত্যুর ঘটনা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভবনের দেয়াল ধসে ১০ মাস বয়সী এক শিশু মারা গেছে। শিশুটির মা ও আরও দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
নরসিংদীর পলাশে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে ৭৫ বছরের কাজম আলী নামের এক বৃদ্ধ মারা গেছেন।

প্রধান উপদেষ্টার শোক

ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী ও ঘোড়াশালের কাছাকাছি এলাকা। ছবিঃ আবহাওয়া অধিদপ্তর

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে সংঘটিত ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকা।

এই শাখার আরও খবর

দিনে দুপুরে তুলে নিয়ে যাওয়ার পর ফিরে এসে চুপচাপ সাব-রেজিস্টার

খুলনা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে সদর সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রায় ৪০…

দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি গ্রেপ্তার

শিশুদের একটি হাসপাতালের জন্য সংগ্রহ করা দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থী রাজাপাকসেকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। বুধবার রাজধানী কলম্বো থেকে…

৯০ কোটি দেনা, বেড়াতেন পালিয়ে; যেভাবে ঘুরে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

বলিউডের ‘বিগ বি’ খ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনের জীবনেও এসেছিল এমন এক সময়, যখন তারকা খ্যাতি থাকলেও হাতে ছিল না কাজ, ব্যাংকে ছিল না টাকা। একসময়…

ঢামেকের নারী শৌচাগার থেকে হিন্দু নার্সের রক্তাক্ত মরদেহ উদ্ধার, যা জানা যাচ্ছে

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরোনো ভবনের নিচতলার একটি নারী শৌচাগার থেকে তন্ময়ী মণ্ডল নামে এক নার্সের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি রাজধানীর বারডেম…

মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, বন্ধ ইলিশ আহরণ

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আজ বুধবার (৭ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বঙ্গোপসাগর ও নদ-নদীতে…

তিন কাউন্সিলর নিয়েই ইংরেজবাজার পুরসভা বিজেপির দখলে

মালদহ জেলা পরিষদের পর এবার ইংরেজবাজার পুরসভাও দখলে নিল বিজেপি। বুধবার চেয়ারম্যান নির্বাচনের ভোটাভুটিতে বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়িকে সমর্থন করেন তৃণমূল থেকে ‘নির্দল’ হওয়া ১১…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au