লিড নিউজ

অস্ট্রেলিয়ায় শনিবার আঘাত হানতে পারে ফিনা, আঘাতের আগে প্রস্তুতি নিতে শহরজুড়ে ব্যস্ততা

  • 10:14 pm - November 21, 2025
  • পঠিত হয়েছে:১৩০ বার
আজ কোকোনাট গ্রোভ এলাকার প্রধান হার্ডওয়্যার দোকানের সামনে বাসিন্দারা বালুর বস্তা, গ্যাস সিলিন্ডার ও জরুরি সরঞ্জাম কিনছেন। ছবিঃ এবিসি নিউজ

মেলবোর্ন, ২১ নভেম্বর- অস্ট্রেলিয়ায় আঘাত হানতে যাওয়া সাইক্লোন ফিনা নর্দার্ন টেরিটরির দিকে দ্রুত এগিয়ে আসায় অস্ট্রেলিয়ার ডারউইনে প্রস্তুতির চাপে শহরজুড়ে ব্যস্ততা বেড়েছে। পেট্রোল পাম্প, মদের দোকান ও শহরের বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে লম্বা লাইন দেখা গেছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ঘূর্ণিঝড়টি শনিবার সকালে ডারউইনে আঘাত হানতে পারে এবং শক্তি বাড়িয়ে ক্যাটাগরি তিনে পৌঁছানোর সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া দপ্তরের কর্মকর্তা শেনাগ গ্যাম্বল বলেন, ডারউইনে সবচেয়ে খারাপ পরিস্থিতি দেখা যাবে শনিবার। তিনি জানান, দিনের কিছু সময় পরিস্থিতি শান্ত মনে হলেও তা সাময়িক হবে এবং মানুষের আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হবে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝড়টি সামান্য হলেও ক্যাটাগরি ৩ এ পৌঁছানোর সম্ভাবনা আছে, যদিও পরে এটি সাগরের দিকে সরে যাবে। ছবিঃ নাইন নিউজ

আজ কোকোনাট গ্রোভ এলাকার প্রধান হার্ডওয়্যার দোকানের সামনে বাসিন্দারা বালুর বস্তা, গ্যাস সিলিন্ডার ও জরুরি সরঞ্জাম কিনছেন। ৩৩ বছর ধরে ডারউইনে বসবাসকারী জুন ও আরা ম্যাককুইন্টো বলেন, তারা আতঙ্কিত নন, শুধু কয়েক দিনের খাবারদাবার ও প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করছেন।

স্থানীয় দোকান ও সুপারশপে চাহিদা কয়েকগুণ বেড়ে গেছে। কেউ নিত্যপণ্য কিনছেন, কেউ পানীয়। এক দোকান মালিক জানান, সাধারণ সময়ের তুলনায় ক্রেতা প্রায় ৩০ শতাংশ বেড়েছে।

ডারউইনের বাসিন্দা হেলেনা মার্টেল বলেন, এই প্রথম তিনি কোনো ঘূর্ণিঝড়ের মুখোমুখি হতে চলেছেন, কিন্তু খুব বেশি চিন্তিত নন। তাঁর কথায়, তারা ঘরে থাকবেন এবং পরিস্থিতি সামলাবেন।

এদিকে, স্টিভ উইলকি তাঁর ক্যারাভান নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে কিনা তা নিয়ে ভাবছেন। কারণ সেটিই তাঁর সব। তিনি বলেন, সুপারমার্কেটে খালি তাক দেখে তাঁর মনে পড়ছে কোভিড সময়কার কথা।

রাত ৯টা ৩০ মিনিটে ঝড়টির সর্বোচ্চ দমকা হাওয়া ছিল ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার। ছবিঃ সংগৃহীত

ফেরি সার্ভিস বন্ধ

ঝড়ের কারণে ম্যান্ডোরা ও টিউই দ্বীপের ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে। ম্যান্ডোরা এলাকার বাসিন্দা জশ কিটিং মনে করেন, সিদ্ধান্তটি কিছুটা আগেভাগে নেওয়া হয়েছে, কারণ এখন তাদের ডারউইনে যেতে চাইলে ১২০ কিলোমিটার ঘুরে যেতে হবে।

ঝুঁকিতে গৃহহীন মানুষ

ডারউইনে গৃহহীন মানুষদের নিরাপদ আশ্রয়ে নিতে কর্মীরা রাস্তায় রাস্তায় ঘুরে সতর্ক করছে। লারাকিয়া নেশনের আউটরিচ ম্যানেজার অ্যারন মোটলপ বলেন, যারা রাস্তায় থাকে বা অস্থায়ীভাবে থাকে, তাদের জীবন সবচেয়ে বেশি ঝুঁকিতে।

তিনি জানান, ঝড়ের আগে অব্যবহৃত জিনিসপত্র না সরালে সেগুলো বাতাসে উড়ে গিয়ে আরও বিপদ ডেকে আনতে পারে। পাশাপাশি আবাসনের সংকট থাকায় অনেকের থাকার জায়গাও ফুরিয়ে গেছে।

তিনি বলেন, সময়মতো সঠিক তথ্য দেওয়া খুব জরুরি যাতে সবাই জনশেল্টার বা নিরাপদ স্থানে যেতে পারে এবং ঘূর্ণিঝড়ের আগে তাদের নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়।

সুত্রঃ এবিসি নিউজ

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au