বাংলাদেশ

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনের মৃত্যু

  • 10:23 pm - November 22, 2025
  • পঠিত হয়েছে:৪৮ বার
শনিবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার নশিপুর এলাকায় গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২২ নভেম্বর- দিনাজপুরে বাস ও ইজিবাইকের ভয়াবহ সংঘর্ষে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চারজন।

শনিবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার নশিপুর এলাকায় গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি দিনাজপুর কোতোয়ালি থানার ওসি নুরুজ্জামান নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন খানপুর এলাকার ইয়াকুব আলীর স্ত্রী মর্জিনা খাতুন, তার পুত্রবধূ সার্জিনা বেগম, মেয়ে সাজিয়া বেগম এবং শিশু সুমি আক্তার। তারা সবাই একই পরিবারের সদস্য।

প্রত্যক্ষদর্শীরা জানান, নসিব পরিবহনের বাসটি দশমাইল দিক থেকে দিনাজপুরের দিকে আসছিল। একই সময় দিনাজপুর থেকে দশমাইলগামী ইজিবাইকটি ইনস্টিটিউটের সামনে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কা এতটাই তীব্র ছিল যে ইজিবাইকটি মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজন মারা যান। গুরুতর আহত এক নারীকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। চারপাশে ভিড় জমে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা নিয়ন্ত্রণে আনে এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠায়।

দশমাইল হাইওয়ে থানার এসআই রেজাউল করিম জানান, নিহতরা অটোরিকশায় করে কাহারোল উপজেলার কান্তজীউ মন্দিরে রাসমেলা দেখতে যাচ্ছিলেন। পথে নশিপুর এলাকায় নসিব পরিবহনের বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে আরও একজন নারী মারা যান।

এই শাখার আরও খবর

চীনে ‘বিনিয়োগ কার্যালয়’ খুলছে বাংলাদেশ

মেলবোর্ন, ২৫ জুন- চীনা বিনিয়োগকারীদের জন্য সেবা সহজ ও বিনিয়োগ প্রক্রিয়া আরও গতিশীল করতে চীনে বাংলাদেশের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।…

ভেনেজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা

মেলবোর্ন,২৫ জুন- দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বুধবার সন্ধ্যায় মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক…

জাপানেও শক্তিশালী ভূমিকম্প, বুলেট ট্রেন চলাচল বন্ধ

মেলবোর্ন, ২৫ জুন- দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই এবার কেঁপে উঠেছে পূর্ব এশিয়ার দেশ জাপান। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে আঘাত…

১৮ ঘণ্টা পরও ধ্বংসস্তূপে প্রাণের সন্ধান, মৃতের সংখ্যা বেড়ে ৮

মেলবোর্ন, ২৫ জুন- ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার তারাতলা এলাকায় নির্মাণাধীন একটি গুদামের ছাদ ধসে মৃতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। বুধবার দুপুরে ঘটে যাওয়া এ ভয়াবহ দুর্ঘটনার…

দেশব্যাপী আন্দোলনে নামতে চায় ভারতের মুসলিমরা

মেলবোর্ন, ২৫ জুন- ভারতে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে ক্রমবর্ধমান হামলা, বৈষম্য ও ধর্মীয় অধিকারে হস্তক্ষেপের অভিযোগ তুলে দেশব্যাপী আন্দোলনের প্রস্তুতি নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির মুসলিমদের অন্যতম…

গাছকে ‘জীবন্ত সত্তা’ হিসেবে স্বীকৃতি দিল কানাডার একটি শহর

মেলবোর্ন, ২৫ জুন- প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে ব্যতিক্রমী এক পদক্ষেপ নিয়েছে কানাডার কুইবেক প্রদেশের ছোট শহর টেরেস-ভড্রিউইল। শহরটির সিটি কাউন্সিল গাছকে আনুষ্ঠানিকভাবে ‘জীবন্ত সত্তা’ হিসেবে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au