বিশ্ব

চিকেন নেক করিডোরে সর্বোচ্চ সতর্কতা, শিলিগুড়িতে উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক

  • 12:47 am - November 23, 2025
  • পঠিত হয়েছে:২৩০ বার
শিলিগুড়ির সেন্ট্রাল আইবি কার্যালয়ে ভারতের এক উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ছবি: চ্যানেল 24

মেলবোর্ন, ২৩ নভেম্বর- ভারতের চিকেন নেক করিডোরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক অস্থিরতা, সীমান্তে চীনের উপস্থিতির সম্ভাবনা, আর দিল্লির লালকেল্লার কাছে সাম্প্রতিক বিস্ফোরণের পর এই করিডোরের নিরাপত্তা ঘিরে উদ্বেগ আরও বেড়েছে। এর মধ্যেই শিলিগুড়িতে এক উচ্চপর্যায়ের সমন্বিত নিরাপত্তা বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে করিডোরটির সম্পূর্ণ নিরাপত্তা বিন্যাস নতুন করে মূল্যায়ন করা হয়।

শনিবার শিলিগুড়ির সেন্ট্রাল আইবি কার্যালয়ে হওয়া এ বৈঠকে ভারতের চার সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, এসএসবি, আইটিবিপি এবং আসাম রাইফেলসের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি ভারতীয় সেনাবাহিনী, বায়ুসেনা, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, রাজ্য গোয়েন্দা বিভাগ, আর্মি ইন্টেলিজেন্স, সিআইএসএফ, আরপিএফ, জিআরপি, বর্ডার রোড অর্গানাইজেশন এবং এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষের প্রতিনিধিরাও অংশ নেন। রাজ্য পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারাও এই বৈঠকে উপস্থিত ছিলেন।

চিকেন নেক করিডোরটি ভারতের জন্য অত্যন্ত কৌশলগত এলাকা, কারণ এটি মূল ভূখণ্ডকে উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্যের সঙ্গে সংযুক্ত করে। করিডোরের অস্থিরতা বা নিরাপত্তাজনিত ঝুঁকি পুরো উত্তর-পূর্বাঞ্চলের স্থিতিশীলতাকে বিপদে ফেলতে পারে। এ কারণে সরকারি সংস্থাগুলো সম্প্রতি সেখানে অতিরিক্ত সতর্ক অবস্থানে রয়েছে।

অত্যন্ত সংবেদনশীল বৈঠক হওয়ায় কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে বৈঠক-সংশ্লিষ্ট সূত্র জানায়, করিডোরে নজরদারি আরও বাড়ানো, সীমান্ত এলাকায় দ্বিগুণ সতর্কতা বজায় রাখা এবং গুরুত্বপূর্ণ রুটগুলোতে সমন্বিত টহল জোরদার করার সিদ্ধান্ত হয়েছে। করিডোরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে প্রযুক্তিভিত্তিক নজরদারি বাড়ানো, ড্রোন পেট্রোলিং চালু রাখা এবং কেন্দ্রীয় বাহিনীগুলোর মধ্যে দ্রুত তথ্য আদানপ্রদানের ব্যবস্থাও জোরদার করা হবে।

নিরাপত্তা সংস্থাগুলো মনে করছে, সাম্প্রতিক আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতির কারণে চিকেন নেক করিডোরকে লক্ষ্য করে কোনো ধরনের নাশকতা, অনুপ্রবেশ বা গোয়েন্দা তৎপরতা ঘটতে পারে। তাই সম্ভাব্য সব ঝুঁকি বিবেচনায় রেখে সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা বজায় রাখতে বলা হয়েছে।

সুত্রঃ চ্যানেল ২৪

এই শাখার আরও খবর

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au