বাংলাদেশ

নেই কোনো পানিপ্রবাহ, তবু প্রায় ৯ কোটি টাকায় সেতু

  • 2:39 am - November 23, 2025
  • পঠিত হয়েছে:১৪৬ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ নভেম্বর- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ি ইউনিয়নের খিলগাতী গ্রামে পানি প্রবাহহীন স্থানে প্রায় ৯ কোটি ১০ লাখ টাকার একটি সেতু নির্মাণের কাজ চলছে। এলাকাটিতে কোনো নদী, খাল বা চলমান জলাশয় নেই। এতে স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, এ এলাকায় সেতুর কোনো প্রয়োজন নেই। সরকারি অর্থ অকারণে ব্যয় করা হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, কালিহাতী থেকে সখীপুরগামী আঞ্চলিক সড়কের দুই পাশে ঘনবসতি। যেখানে সেতুটি তৈরি হচ্ছে, সেখানে কোনো জলধারা নেই। শুধু নিচু জমির একটি পুকুরসদৃশ অংশ রয়েছে, যা সেতু নির্মাণের প্রয়োজনীয়তাকে প্রশ্নবিদ্ধ করেছে। সড়কে যান চলাচলেও কোনো বাধা নেই।

স্থানীয় বাসিন্দা পারভেজ বলেন, এখানে কখনো সেতুর প্রয়োজন ছিল না। যেখানে জরুরি, সেখানে করা হয়নি। তিনি মনে করেন অনুমোদনের সময়সীমা ঘিরে তাড়াহুড়া করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খিলগাতীর আবুল হোসেন বলেন, এলাকাটিতে কখনো নদী বা খাল ছিল না। দুই পাশে ঘরবাড়ি। সেতুর প্রয়োজন নেই।

সিয়াম নামের আরেক বাসিন্দা বলেন, ছোট একটি পুকুরকে কেন্দ্র করে যদি সেতু বানানো হয়, তাহলে দেশের প্রতিটি বাড়ির পাশেই সেতু বানাতে হবে।

অটোরিকশাচালক রাকিব খান বলেন, পানি প্রবাহের কোনো পথই নেই, এখানে সেতুর যুক্তিও নেই।

কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান এস অনন্ত বিকাশ ত্রিপুরা লিমিটেড। প্রতিষ্ঠানটির প্রতিনিধি মনোজ জানান, ওয়ার্ক অর্ডার পাওয়ার পর নিয়মমতো কাজ শুরু করা হয়েছে।

তবে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমেরী কালবেলা বলেন, এখানে আগেও ৩৩ মিটার দীর্ঘ একটি জরাজীর্ণ বেইলি ব্রিজ ছিল। নিয়মিত মেরামত, যানজট এবং সঠিক জলপ্রবাহ নিশ্চিত করতে নতুন পিসি গার্ডার সেতু নির্মাণ করা হচ্ছে।

তিনি আরও জানান, দখল, ভরাট এবং অপরিকল্পিত স্থাপনার কারণে চ্যানেলের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সওজ জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং চ্যানেল পুনরুজ্জীবনের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

এই শাখার আরও খবর

দিনে দুপুরে তুলে নিয়ে যাওয়ার পর ফিরে এসে চুপচাপ সাব-রেজিস্টার

খুলনা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে সদর সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রায় ৪০…

দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি গ্রেপ্তার

শিশুদের একটি হাসপাতালের জন্য সংগ্রহ করা দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থী রাজাপাকসেকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। বুধবার রাজধানী কলম্বো থেকে…

৯০ কোটি দেনা, বেড়াতেন পালিয়ে; যেভাবে ঘুরে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

বলিউডের ‘বিগ বি’ খ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনের জীবনেও এসেছিল এমন এক সময়, যখন তারকা খ্যাতি থাকলেও হাতে ছিল না কাজ, ব্যাংকে ছিল না টাকা। একসময়…

ঢামেকের নারী শৌচাগার থেকে হিন্দু নার্সের রক্তাক্ত মরদেহ উদ্ধার, যা জানা যাচ্ছে

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরোনো ভবনের নিচতলার একটি নারী শৌচাগার থেকে তন্ময়ী মণ্ডল নামে এক নার্সের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি রাজধানীর বারডেম…

মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, বন্ধ ইলিশ আহরণ

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আজ বুধবার (৭ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বঙ্গোপসাগর ও নদ-নদীতে…

তিন কাউন্সিলর নিয়েই ইংরেজবাজার পুরসভা বিজেপির দখলে

মালদহ জেলা পরিষদের পর এবার ইংরেজবাজার পুরসভাও দখলে নিল বিজেপি। বুধবার চেয়ারম্যান নির্বাচনের ভোটাভুটিতে বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়িকে সমর্থন করেন তৃণমূল থেকে ‘নির্দল’ হওয়া ১১…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au