শিক্ষা

ঢাবিশিক্ষার্থীদের হল ত্যাগের অনুরোধ তাসনিম জুমার

  • 2:10 pm - November 23, 2025
  • পঠিত হয়েছে:৫৯ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৩ নভেম্বর- ভূমিকম্পের পর সৃষ্ট পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সিদ্ধান্ত অনুযায়ী রোববার বিকাল ৫টার মধ্যে সব আবাসিক হল খালি করতে হবে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট শনিবার এক জরুরি বৈঠকে এই নির্দেশনা দেয়।

উপাচার্য নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সভায় জানানো হয়, নিরাপত্তাজনিত কারণে আগামী দুই সপ্তাহ ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। আবাসিক হলগুলো দ্রুত সংস্কার ও পরিদর্শনের সুযোগ তৈরির জন্য শিক্ষার্থীদের সাময়িকভাবে হল ত্যাগ করতে হবে। প্রাধ্যক্ষদের দায়িত্ব দেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের।

এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানিয়েছেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা। শনিবার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, হল ছাড়া তারও থাকার জায়গা নেই, তবুও প্রশাসনকে সহযোগিতা করা প্রয়োজন। তিনি বলেন, প্রয়োজন হলে টাওয়ারগুলোতে অস্থায়ীভাবে থাকা যেতে পারে, কিন্তু এই সময়টায় হলগুলো সংস্কারের সুযোগ দিতে হবে।

জুমা উল্লেখ করেন, ক্লাস বা টিউশনের চাপের চেয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ। তিনি সবাইকে সহনশীল থাকার আহ্বান জানান এবং এই সময় প্রশাসনের নেওয়া উদ্যোগে সহযোগিতা করার অনুরোধ করেন।

তিনি আরও লিখেছেন, ‘ক্লাস, পড়াশোনা, টিউশন, ইন্টার্ন সবের চেয়ে আমাদের একেকজনের জীবন বেশি গুরুত্বপূর্ণ।’

 

এই শাখার আরও খবর

এভারেস্ট জয়ের রহস্য: ১০০ বছর পরও অজানা ম্যালোরি-আরভিনের শেষ পরিণতি

মেলবোর্ন, ৬ জুন- বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টকে ঘিরে অসংখ্য ইতিহাস, অর্জন ও ট্র্যাজেডির গল্প রয়েছে। তবে এসব কাহিনির মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে দীর্ঘস্থায়ী…

ইরানের রাডার স্থাপনায় মার্কিন হামলার দাবি, নতুন করে উত্তেজনা

মেলবোর্ন, ৬ জুন- ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত উপকূলীয় নজরদারি রাডার স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। শুক্রবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়,…

জনতার জবানবন্দি: ইউনূস সরকারের  ১৮ মাসের দুঃশাসনে জাতি যা হারিয়েছিল

মেলবোর্ন, ৬ জুন- ৫ আগস্ট ২০২৪ থেকে ১২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত—৫৪৭ দিন। ইউনূস সরকার এই ১৮ মাসের বেশি সময় ধরে দুঃশাসন চালিয়েছিল। “সংস্কার” এর নামে…

কোন পথে হাঁটছে ইরান ও যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ৬ জুন- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও মধ্যপ্রাচ্যে আবারও সংঘাতের আশঙ্কা জোরালো হয়ে উঠেছে। গত এপ্রিলে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণার পর উভয়…

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

আইভীর মুক্তি: আওয়ামী লীগের পুনর্গঠনের ইঙ্গিত নাকি নতুন সমীকরণ?

মেলবোর্ন, ৬ জুন- বিএনপি সরকার সেলিনা হায়াৎ আইভীকে কেন জামিন দিলো? হ্যাঁ, বাংলাদেশে আদালত জামিন দেয় না, জামিন দেয় যারা সরকারে থাকে। তো, আইভীকে কেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au