সর্বশেষ

ট্রাম্পের প্রস্তাবে উভয় সংকটে জেলেনস্কি

  • 2:19 pm - November 23, 2025
  • পঠিত হয়েছে:১৪৭ বার
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ নভেম্বর- ইউক্রেন যুদ্ধের সমাধানে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব নিয়ে কিয়েভে চাপে পড়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্প প্রশাসন জানিয়ে দিয়েছে, ইউক্রেন যদি দ্রুত শান্তি চুক্তিতে সম্মত না হয়, তাহলে ভবিষ্যতে আরও কঠিন শর্ত মেনে নিতে হতে পারে। ন্যাটো রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে মার্কিন সেনা সচিব ড্যান ড্রিসকল বলেন, কোনো চুক্তি নিখুঁত হয় না, তবে দেরির সুযোগও নেই।

বৈঠকে কয়েকজন ইউরোপীয় রাষ্ট্রদূত প্রশ্ন তোলেন, মিত্রদের না জানিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র কীভাবে এই প্রস্তাব তৈরি করল। ট্রাম্প ইউক্রেনকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এই অবস্থায় জেলেনস্কি বলছেন, তার দেশ এক কঠিন সংকটে পড়েছে।

ওদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাব সংঘাত সমাধানের ভিত্তি হতে পারে। কিয়েভ তা প্রত্যাখ্যান করলে রুশ বাহিনীর অগ্রযাত্রা চলবে। ফক্স নিউজ রেডিওকে ট্রাম্প বলেন, জেলেনস্কির প্রস্তাবটি গ্রহণ করা ছাড়া উপায় নেই এবং তিনি তা দ্রুতই দেখতে চান।

এই চাপের মধ্যে কিয়েভে দাঁড়িয়ে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, ইউক্রেন ইতিহাসের কঠিন সময় পার করছে। তার ভাষায়, সামনে দুটি ঝুঁকি। একটি সম্মান ও সার্বভৌমত্ব হারানোর, অন্যটি গুরুত্বপূর্ণ মিত্রকে হারানোর। তবে স্বাধীনতা ও রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে আপস করা হবে না বলে তিনি জানান।

ট্রাম্প প্রশাসনের প্রস্তাব অনুযায়ী, ইউক্রেনকে দনবাস অঞ্চল রাশিয়ার হাতে ছেড়ে দিতে হবে। বর্তমানে যেখানে ইউক্রেনীয় সেনাদের নিয়ন্ত্রণ রয়েছে, সেই অংশও মস্কোর কাছে হস্তান্তর করতে হবে। বিনিময়ে রাশিয়া দখল করা অন্য কিছু এলাকা ছাড়বে। প্রস্তাবে আরও আছে সেনাবাহিনীকে ছয় লাখে নামিয়ে আনা এবং ন্যাটো সদস্য না হওয়ার প্রতিশ্রুতি।

পরিস্থিতি জটিল হয়ে ওঠার মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকায় জি-২০ সম্মেলনে ইউক্রেনের মিত্ররা মার্কিন পরিকল্পনাকে আরও কার্যকরভাবে উপস্থাপন করতে কাজ করবে। তিনি বিষয়টি টেলিফোনে জেলেনস্কিকে জানিয়েছেন।

 

এই শাখার আরও খবর

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

রাউজানে প্রকাশ্যে খুন, ফেসবুকে হুমকিদাতা রায়হান অধরা

‘ওয়েট অ্যান্ড সি’। গত ২০ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের উদ্দেশে এমন হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রায়হান। চার দিন পর আরেক…

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au