বাংলাদেশ

শেখ হাসিনাকে ফেরাতে আবার ভারতকে বাংলাদেশের চিঠি

  • 11:37 pm - November 23, 2025
  • পঠিত হয়েছে:১৫৭ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ নভেম্বর- মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনার জন্য ভারত সরকারকে নতুন করে চিঠি পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার এই চিঠি পাঠানো হয়েছে বলে রোববার নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, চিঠিটি “পরশু দিন পাঠানো হয়েছে।” এর আগে রায়ের দিনই ভারতকে আনুষ্ঠানিকভাবে আহ্বান জানানো হয় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে ফেরত দেওয়ার জন্য।

গত সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় দেয়। রায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের মৃত্যুদণ্ড এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের পাঁচ বছরের কারাদণ্ড হয়। রায়ের পর জানা যায়, শেখ হাসিনা ও কামাল ৫ আগস্টের পর থেকে ভারতে অবস্থান করছেন।

আইন উপদেষ্টা আসিফ নজরুল আগেই জানিয়েছিলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ফেরত আনার জন্য ভারতকে নতুন চিঠি দেওয়া হবে। তার বক্তব্যের পরের দিনই চিঠি পাঠানো হয় বলে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, দোষী সাব্যস্ত হওয়ার পর ভারতের এখন “বাড়তি দায়িত্ব” রয়েছে তাদের ফেরত দেওয়ার ক্ষেত্রে।

গত ডিসেম্বরেও বিচারপ্রক্রিয়ার শুরুতে ঢাকা শেখ হাসিনাকে ফেরত আনার জন্য দিল্লিকে চিঠি দিয়েছিল। তবে এখন পর্যন্ত কোনো জবাব পায়নি বাংলাদেশ।

গত মাসে ঢাকার চিঠি নিয়ে প্রশ্ন করা হলে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, বিষয়টি আইনি দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করছে দিল্লি।

সূত্রঃ বিডিনিউজ২৪

এই শাখার আরও খবর

সিডনিতে সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠায় তহবিল সংগ্রহে অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা তরুণদের সংগীতসন্ধ্যা

সিডনি, ২১ আগস্ট ২০২৬: সিডনিতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় জন্ম ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের একদল শিল্পী বাংলা গান নিয়ে আয়োজন করতে যাচ্ছেন বিশেষ সংগীতসন্ধ্যা। অলাভজনক…

২১ আগস্টের ভয়াল গ্রেনেড হামলা: কী লিখেছিল সেদিনের সংবাদপত্রগুলো?

মেলবোর্ন, ২১ আগষ্ট: ২০০৪ সালের ২১ আগস্ট। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশ তখন প্রায় শেষ পর্যায়ে। বিকেল ৫টা ২২ মিনিটের দিকে বক্তব্য শেষ…

উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে যে তথ্য দিলেন ট্রাম্প

মেলবোর্ন, ২১ আগষ্ট-  উত্তর কোরিয়ার কাছে অন্তত ৫৭টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে…

নিখোঁজের পর পুকুর মিলল ৪ কন্যাশিশুর মরদেহ

মেলবোর্ন, ২১ আগষ্ট- নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার কন্যাশিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত…

স্বামীকে শেষবিদায় জানিয়ে কারাগারে ফিরলেন দীপু মনি

 মেলবোর্ন, ২১ আগষ্ট-  স্বামীকে শেষবারের মতো বিদায় জানিয়ে আবার মুন্সিগঞ্জ জেলা কারাগারে ফিরেছেন সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি।…

সাংবাদিক দেবাশীষসহ ৪ জনের মরদেহের অপেক্ষায় পরিবার ও সহকর্মীরা

মেলবোর্ন, ২১ আগষ্ট- ভারতের কলকাতার নিউমার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তসহ একই পরিবারের চারজনের মরদেহ দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন স্বজন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au