সর্বশেষ

‘তৌহিদি জনতার’ সঙ্গে বাউল শিল্পীদের ধাওয়া-পাল্টাধাওয়া, আহত ৪

  • 11:49 pm - November 23, 2025
  • পঠিত হয়েছে:১৭৯ বার
আহত বাউলশিল্পী ও পুকুরের পানিতে ঝাঁপ দেওয়া এক ব্যক্তি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ নভেম্বর- মানিকগঞ্জ পৌরসভার দক্ষিণ সেওতা এলাকায় তৌহিদি জনতা ও বাউল শিল্পীদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার বেলা ১১টার দিকে বিজয় মেলার মাঠের পশ্চিম পাশে দুপক্ষ মুখোমুখি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষে চারজন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, ইসলাম ধর্ম নিয়ে বক্তব্যের অভিযোগে গ্রেপ্তার হওয়া বাউলশিল্পী আবুল সরকারের শাস্তির দাবিতে তৌহিদি জনতা সকালে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বাসস্ট্যান্ড এলাকা থেকে বিজয় মেলার মাঠের সামনে গিয়ে সমাবেশ করে। একই সময় আবুল সরকারের মুক্তির দাবিতে তার অনুসারী বাউল শিল্পীরা শহীদ মিনার চত্বরে জড়ো হন।

সমাবেশ চলাকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। এক পর্যায়ে তৌহিদি জনতার একটি অংশ বাউলদের দিকে ধাওয়া দিলে সংঘর্ষে রূপ নেয়। এতে আবুল সরকারের সমর্থক সাঁকরাইল গ্রামের আবুল আলিম, ঝিটকার জহুরুল, আর তালেবপুরের আরিফুল ইসলাম আহত হন। তৌহিদি জনতার পক্ষের মাদ্রাসাশিক্ষক মওলানা আব্দুল আলীমও আহত হন।

ধাওয়া থেকে বাঁচতে কয়েকজন বাউল শিল্পী পাশের একটি পুকুরে ঝাঁপ দেন। পরে তারা ওপারে উঠে ইটপাটকেল নিক্ষেপ করেন, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে। পুলিশের উপস্থিতির কারণে দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল আল মামুন জানান, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত ছিল, তাই পরিস্থিতি ছড়িয়ে পড়তে পারেনি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।

গত বৃহস্পতিবার ঘিওর উপজেলায় এক গানের আসরে ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার করে পুলিশ, যা নিয়ে এলাকায় উত্তেজনা চলছেই।

 

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au