অস্ট্রেলিয়া

সাইক্লোন ফিনা এবার ক্যাটাগরি ৪, সাউথ-ওয়েস্ট অস্ট্রেলিয়ায় জরুরি সতর্কতা

  • 4:30 pm - November 24, 2025
  • পঠিত হয়েছে:২৫৮ বার
সাইক্লোনটি খুব ধীর গতিতে ঘণ্টায় ৬ কিলোমিটার বেগে দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ছবিঃ উইন্ডি

মেলবোর্ন, ২৪ নভেম্বর- সাউথ-ওয়েস্ট অস্ট্রেলিয়ার দিকে ধেয়া আসতে থাকা সাইক্লোন ফিনা দ্রুত এগিয়ে আসায় সেখানে বসবাসকারীদের এখনই ঘরের ভেতরে আশ্রয় নিতে বলা হয়েছে। জরুরি সতর্কতায় জানানো হয়েছে, ক্যাটাগরি ৪ মাত্রার এই শক্তিশালী সাইক্লোন জীবন ও সম্পদের জন্য বড় ধরনের হুমকি তৈরি করেছে। এখন আর সরে যাওয়ার সময় নেই, তাই সবাইকে ঘরেই অবস্থান করতে বলা হয়েছে।

ইমার্জেন্সি ডব্লিউএ ক্যামব্রিজ উপসাগর থেকে ফারঅ্যাওয়ে বে’র উত্তরের অংশ পর্যন্ত জরুরি সতর্কতা জারি করেছে। এ ছাড়া ফারঅ্যাওয়ে বে’র পশ্চিমে গভর্নর আইল্যান্ডসের পূর্ব পর্যন্ত, উমবুলগুরি’র উত্তরের অঞ্চল এবং ক্যামব্রিজ উপসাগরের উত্তর-পশ্চিমাংশে সতর্কবার্তা চলছে। এসব এলাকার বাসিন্দাদের ঘূর্ণিঝড়ের প্রভাব মোকাবিলার প্রস্তুতি নিতে বলা হয়েছে।

অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির উপকূল পেরিয়ে শক্তিশালী উষ্ণমণ্ডলীয় ঘূর্ণিঝড় ফিনা ডারউইনে ব্যাপক ক্ষয়ক্ষতি চালিয়েছে। ছবিঃ স্কাই নিউজ

গভর্নর আইল্যান্ডসের পশ্চিমে বিডেল, থ্রাউটন আইল্যান্ড পর্যন্ত এবং ক্যামব্রিজ উপসাগরের দক্ষিণ-পূর্ব থেকে পশ্চিম অস্ট্রেলিয়া ও নর্দান টেরিটরির সীমান্ত পর্যন্ত বসবাসকারীদের আবহাওয়া পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।

সাইক্লোন ফিনা শক্তি বাড়িয়ে এখন ক্যাটাগরি ৪ মাত্রায় পৌঁছেছে। এতে ঘণ্টায় ২৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইছে, যা উত্তর-পূর্ব কিম্বার্লি উপকূলে প্রভাব ফেলছে। বর্তমানে এই সিস্টেমটি বার্কলে রিভার মাউথ থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং কালুম্বুরু থেকে প্রায় ১৬০ কিলোমিটার পূর্বে অবস্থান করছে।

সাইক্লোনটি খুব ধীর গতিতে ঘণ্টায় ৬ কিলোমিটার বেগে দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। গত সপ্তাহান্তে ডারউইন ও নর্দান টেরিটরির উপকূল থেকে সরে এসে এটি জোসেফ বনাপার্ত উপসাগরের দক্ষিণাংশ হয়ে পশ্চিম অস্ট্রেলিয়ার দিকে এগোচ্ছে।

সাইক্লোনটি আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে কিং জর্জ রিভার মাউথ এবং বার্কলে রিভার মাউথের মধ্যবর্তী অংশ দিয়ে পশ্চিম অস্ট্রেলিয়ার উপকূলে আঘাত হানতে পারে। এতে ধ্বংসাত্মক দমকা হাওয়া, ভারী বর্ষণ এবং কিছু এলাকায় আকস্মিক বন্যা দেখা দিতে পারে।

আগামীকাল ঘূর্ণিঝড়টি স্থলভাগে ঢুকে বাঁক নেবে এবং তখন এর শক্তি কমে ক্যাটাগরি ৩ পর্যায়ে নামবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বাতাসের গতি ও বৃষ্টিপাতও ধীরে ধীরে কমে আসবে।

সূত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au