বিশ্ব

সৌদিতে মৃদু ভূমিকম্প, কেঁপে উঠল ইরাকও

  • 5:17 pm - November 24, 2025
  • পঠিত হয়েছে:২৩৩ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৪ নভেম্বর- সৌদি আরবের পূর্বাঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূকম্পনের প্রভাবে পাশের দেশ ইরাকের কিছু অংশেও হালকা কম্পন টের পাওয়া গেছে। রোববার ভোরে মধ্যপ্রাচ্যের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলো এ তথ্য নিশ্চিত করেছে।

সৌদির দাম্মাম উপকূলীয় এলাকায় ভোররাতের এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ১। স্থানীয় সময় অনুযায়ী এটি ঘটে প্রায় ৩টা ৪০ মিনিটে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পারস্য উপসাগরের উত্তরাংশে, যার প্রভাবে হালকা কম্পন ইরাকের বসরা ও আশপাশের জেলাগুলোতেও অনুভূত হয়।

প্রাথমিকভাবে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সৌদি ভূ-তাত্ত্বিক জরিপ কেন্দ্র জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ার মতো কোন পরিস্থিতি তৈরি হয়নি। ইরাকের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষও জানিয়েছে, কম্পন ছিল স্বল্পমাত্রার এবং কোনো স্থাপনার ক্ষতির তথ্য এখন পর্যন্ত নেই।

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের হালকা ভূমিকম্প ওই অঞ্চলজুড়ে মাঝে মধ্যেই অনুভূত হয় এবং সাধারণত বড় ধরনের ঝুঁকি তৈরি করে না। তবে উভয় দেশের জরুরি সেবা সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে।

 

এই শাখার আরও খবর

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au