বাংলাদেশ

শেখ হাসিনার বিরুদ্ধে রায় অবৈধ ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: শতাধিক শিল্পী, নির্মাতা ও সাহিত্যিকদের নিন্দা

  • 5:54 pm - November 24, 2025
  • পঠিত হয়েছে:২০ বার
শেখ হাসিনার বিরুদ্ধে রায়কে অবৈধ ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: শতাধিক শিল্পী, নির্মাতা ও সাহিত্যিকদের নিন্দা। ছবিঃ ওটিএন বাংলা

মেলবোর্ন, ২৪ নভেম্বর- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে নিন্দা জানিয়ে শতাধিক শিল্পী, সাহিত্যিক, কবি, অভিনেতা ও নির্মাতা এক যৌথ বিবৃতি দিয়েছেন। তারা বলছেন, এই রায় সংবিধানসম্মত নয়, ন্যায়বিচারের ভিত্তি নষ্ট করেছে এবং রাজনৈতিক প্রতিহিংসার নজির তৈরি করেছে।

বিবৃতিতে স্বাক্ষরকারীরা নিজেদের বাংলাদেশি বংশোদ্ভূত শিল্প–সাহিত্যকর্মী হিসেবে পরিচয় দিয়ে বলেন, মুক্তিযুদ্ধের মূল্যবোধ ছিল মানবতা, সাম্য, অসাম্প্রদায়িকতা ও ন্যায়বিচার। অথচ ১৭ নভেম্বর আইসিটির দেওয়া রায়ে এসব নীতির পরিপন্থী গুরুতর ত্রুটি পাওয়া যাচ্ছে।

তারা বলেন, শেখ হাসিনাকে অনুপস্থিতিতে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেওয়ার ফলে দেশে ও প্রবাসে বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ ও শঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বৈশ্বিক গণমাধ্যমও রায় ও বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে।

আন্তর্জাতিক সংস্থাগুলোর সমালোচনা

বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, এই বিচার ন্যায্য হয়নি এবং মৃত্যুদণ্ড মানবাধিকারের ঘোর লঙ্ঘন। সংস্থার মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেছেন, আইসিটির স্বাধীনতার ঘাটতি ও রাজনৈতিক প্রভাবিত বিচারের ইতিহাস রয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, অনুপস্থিতিতে বিচার ন্যায্য বিচারের মূল অধিকারের পরিপন্থী। তাদের মন্তব্য অনুযায়ী, শেখ হাসিনাকে নিজের পছন্দের আইনজীবী নিয়োগের অধিকার থেকেও বঞ্চিত করা হয়েছে।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় মৃত্যুদণ্ড ঘোষণায় দুঃখ প্রকাশ করেছে। সংস্থার মতে, ন্যায়বিচার কেবল নিরপেক্ষ ও স্বচ্ছ প্রক্রিয়ায় নিশ্চিত করা সম্ভব।

বিবৃতিতে উত্থাপিত উদ্বেগ

শিল্পী ও সাহিত্যিকদের অভিযোগ, শেখ হাসিনার মামলায় ন্যায়বিচারের মৌলিক মানদণ্ড মানা হয়নি। তারা বলেন, তাঁকে নিজের পছন্দের আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়নি। যাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁদের ওপর চাপ, হুমকি আর ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। পুরো প্রক্রিয়ায় কোনো আন্তর্জাতিক পর্যবেক্ষক উপস্থিত ছিল না। ট্রাইব্যুনালের স্বাধীনতা নিয়েও দীর্ঘদিন ধরে প্রশ্ন রয়েছে।

তাদের মতে, এত বড় মামলায় অস্বাভাবিকভাবে দ্রুত রায় দেওয়া এবং স্বচ্ছতার ঘাটতি বিচারব্যবস্থার প্রতি আস্থা কমিয়ে দিচ্ছে। এতে দেশের গণতান্ত্রিক কাঠামোও আরও দুর্বল হয়ে পড়ছে।

বিবৃতির দাবি

বিবৃতিতে বাংলাদেশের সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঁচটি দাবি জানানো হয়।
১. জুলাই–আগস্ট ২০২৪-এর ঘটনাবলিসহ মানবাধিকার লঙ্ঘনের ওপর স্বাধীন আন্তর্জাতিক তদন্ত।
২. শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় বাতিল এবং স্বচ্ছ ও নিরপেক্ষ নতুন বিচার।
৩. বিচার বিভাগকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে পূর্ণ সুরক্ষা।
৪. সবার জন্য সমান আইনি অধিকার নিশ্চিত করা, যার মধ্যে পছন্দের আইনজীবী নিয়োগের স্বাধীনতা অন্তর্ভুক্ত।
৫. ভবিষ্যৎ সব রায় যেন কেবল আইন, সত্য ও প্রমাণের ভিত্তিতে হয়।

বিবৃতির শেষে বলা হয়, গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও আইনের শাসনই একটি রাষ্ট্রের ভিত্তি। বাংলাদেশ এমন একটি বিচারব্যবস্থা পাওয়ারই যোগ্য, যা ন্যায়বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দেয়।

বিবৃতিতে সাক্ষরকারী ব্যক্তিরা হলেন,

(১) বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ,  চিত্রশিল্পী, প‍্যারিস। (২)  বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম, শিল্পী ও চিত্রশিল্পী (৩) আহকাম উল্লাহ, আবৃত্তি শিল্পী, সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সাধারণ সম্পাদক। (৪) আশরাফুল আলম পপলু, চিত্রশিল্পী, (৫) খান শওকত,  নাট্যকার।  বসবাস-আমেরিকা। (৬) সেলিনা আকতার জোছনা – সাংস্কৃতিক ও সামাজ কর্মী, লন্ডন।  (৭) স্বাধীন খসরু, নাট্য ও চলচ্চিত্র শিল্পী। (৮) লিয়ানা জামান, শিল্পী, অভিনেত্রী   ( ৯) আশরাফুল আলম (শিশির আশরাফ)  চলচ্চিত্র  পরিচালক  (১০) শাহাদাত রাসএল, চলচ্চিত্র নির্মাতা । (১১) সগীর মোস্তফা, চলচ্চিত্র নির্মাতা (১২) এসএম কামরুজ্জামান সাগর নাট্য ও চলচ্চিত্র নির্মাতা।  (১৩)  রোকেয়া প্রাচী, চলচ্চিত্র শিল্পী। (১৪) মেহের আফরোজ শাওন,  নাট্য ও চলচ্চিত্র শিল্পী। (১৫) তারিন জাহান,  নাট্য ও চলচ্চিত্র শিল্পী।  (১৬) সোহানা সাবা,  নাট্য ও চলচ্চিত্র শিল্পী।  (১৭) শমি কায়সার,  নাট্য ও চলচ্চিত্র শিল্পী।  (১৮) অনিকেত রাজেশ, সাংস্কৃতিক কর্মী। ( ১৯) হাসান আবদুল্লাহ বিপ্লব, সাংস্কৃতিক কর্মী। (২০) এফ এম শাহীন,  সংগঠক, চলচ্চিত্র নির্মাতা। (২১) মনিরা রওনক বুবলী – শিল্পী।  (২২) সুবর্ণ সেলিম, কবি, ডকুমেন্টারী ও চলচ্চিত্র নির্মাতা। (২৩)  সাজ্জাদ কাদির,  ডকুমেন্টারী ও নাট্য নির্মাতা। (২৪) ফরিদুর রহমান,  চলচ্চিত্র বিষয়ক শিক্ষক।  (২৫) দিপ্তানিতা রায় মার্টিন,  মডেল ও অভিনয় শিল্পী। (২৬)  মো: জামশেদ শামীম। অভিনেতা ও নির্মাতা  (২৭) আবদুর রায়হান, নাট্য নির্মাতা (২৮) সাইমন সাদিক,  চলচ্চিত্র শিল্পী, (২৯) অরুণা বিশ্বাস, অভিনেত্রী ও চলচ্চিত্র নির্মাতা।  (৩০) সাজ্জাদ খান – চলচ্চিত্র নির্মাতা। ( ৩১) তমাল মাহবুব – নাট্য অভিনয়শিল্পী  (৩২) এহসানুল আজিজ বাবু – থিয়েটার কর্মী (৩৩) সফিক বাবু  – নাট্য নির্মাতা ও সাংবাদিক। (৩৪) সুনীল কুমার, চিত্রশিল্পী।(৩৫) চারু পিন্টু, চিত্রশিল্পী  (৩৬) মোশাররফ খান বাদল, চিত্রশিল্পী। (৩৭)  সংগীত সরকার,  গীতিকার, সুরকার, শিল্পী,  কলকাতা। (৩৮) সুজন ইউসুফ – অভিনেতা, (৩৯) জুয়েল  রাজ, কবি,সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, লন্ডন  (৪০) শামীম রেজা জুয়েল – নির্মাতা (৪১)  শামীমা তুষ্টি – অভিনেত্রী (৪২) জ্যোতিকা জ্যোতি – অভিনেত্রী (৪৩) রজনীগন্ধা রফিক – অভিনেতা (৪৪) রাজিব হাসান – নির্মাতা, (৪৫) নিহাজ খান – নির্মাতা (৪৬) মোরশেদুর রহমান অন্তর – নির্মাতা (৪৭) মো: সোহেল খান – নির্মাতা (৪৮) মিষ্টি সুবাস – অভিনয় শিল্পী (৪৯) জুটন দাস – অভিনেতা (৫০) অধরা নিহারিকা – অভিনয় শিল্পী (৫১) অধরা নিহারিকা – অভিনয় শিল্পী (৫২) আলবার্ট খান – নির্মাতা (৫৩) মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র নির্মাতা (৫৪) ড.মাসুদ পথিক, চলচ্চিত্র নির্মাতা (৫৫) খোরশেদুল আলম খোশরু, চলচ্চিত্র প্রযোজক (৫৬) শাহ আলম কিরণ,  চলচ্চিত্র নির্মাতা (৫৭) আল আমীন বাবু, শিল্পী  (৫৮) মো: মনিরুজ্জামান লিটন,চিত্রশিল্পী (৫৯) অনির্বাণ ভট্টাচার্য, নাট্যশিল্পী (৬০) তূর্য কাজী, ফ্রিল্যান্স শিল্পী (৬১) সাজ্জাদ কাদির, তথ্যচিত্র নির্মাতা। (৬২) লুৎফর রহমান রিটন, কবি ও ছড়াকার, কানাডা।  (৬৩) সাইফুল্লাহ মাহমুদ দুলাল, কবি ও কথাসাহিত্যিক, কানাডা। (৬৪) এসএম আব্বাস, কবি ও সাংবাদিক। (৬৫) করিম রেজা,  কবি ও সাংবাদিক। ( ৬৬) বীর মুক্তিযোদ্ধা সিরু বাঙালী,  লেখক ( ৬৭) বীর মুক্তিযোদ্ধা ওমর সেলিম সের,  লেখক ও শিক্ষক। (৬৮( সালাউদ্দিন বাদল, কবি ও সমাজকর্মী  (৬৯) জুনাইদুল হক, লেখক,  গবেষক ও অনুবাদক (৭০) সৈয়দ বদরুল আহসান, লেখক ও সাংবাদিক। (৭১) ড.হারুন আল রশীদ,  লেখক, গবেষক ও কূটনীতিক  (৭২) আজম খান, লেখক ও সাংবাদিক (৭৩) মাসুদা ভাট্টি, লেখক ও সাংবাদিক (৭৪) সাব্বির খান, লেখক ও সাংবাদিক (৭৫) কমল কর্মকার, লেখক ও সাংবাদিক। (৭৬) ফরিদুর রহমান,  লেখক ও শিক্ষক। (৭৭) মহাসিন খন্দকার, কবি  ও শিক্ষক। (৭৮) শেখ ফরিদ, কবি ও গবেষক।  (৭৯) হুমায়ুন কবির ঢালী,  শিশু সাহিত্যিক (৮০) মানিক মোহাম্মদ রাজ্জাক, লেখক ও গবেষক।  (৮১) রাসেল আসাদ,  কবি।  (৮২) কুলদা রায়,  লেখক, গবেষক।  (৮৩) রেদোয়ানুর রহমান জুয়েল, লেখক।  ( ৮৪) শরিফুল ইসলাম খান,  কবি। (৮৫) কুতুব হিলালী,  কবি।  (৮৬) শারমিন সুলতানা রিনা, কথাসাহিত্যিক  (৮৭) গোলাম মোরশেদ চন্দন, কবি। (৮৮) স্মৃতিভদ্র , লেখক।  (৮৯) মোস্তফা হোসেইন, লেখক ও সাংবাদিক।  (৯০) তুহিন দাস,  কবি, আমেরিকা। (৯১) মিল্টন হাসনাত, কবি ও চিকিৎসক।  (৯২) আহমেদ মনসুর, লেখক।  (৯৩)  দেলোয়ার হোসেন, কবি ও কথাসাহিত্যিক, সুইডেন।  (৯৪) কানিজ ফাতিমা চৌধুরী, কবি। (৯৫) মোশাররফ হোসেন,  ছড়াকার।  (৯৬) নাসির আহমেদ,  কবি ও সাংবাদিক। (৯৭) কামরুল ইসলাম,  লেখক।  (৯৮) শোয়েব  নাঈম, প্রাবন্ধিক। (৯৯) শানেজুল ইসলাম, গল্পকার।  (১০০) নাসির উদ্দিন হায়দার,  লেখক। (১০১) কামরুল হাসান, কবি। (১০২) ওলি শেখ,  কবি। (১০৩) পদ্মনাফ অধিকারী।  (১০৪) শাহিন আলিম জয়, কবি  (১০৫) মোশাররফ হোসেন,  লেখক (১০৬) নাসরিন খান পাঠান, কবি (১০৮) আসাদুল্লাহ, কবি  (১০৯) আকন আবু বকর, কবি ও কথাসাহিত্যিক। (১১০) শাহানা জেসমিন, কবি ও লেখক। (১১১) সোহানুর রহিম শাওন, লেখক। (১১২) নাসির হাসান,  লেখক।

এই শাখার আরও খবর

ইমাম নিয়োগকে কেন্দ্র করে বিএনপি–জামায়াত সংঘর্ষ, নিহত ১

মেলবোর্ন, ৮ মার্চ- রাজশাহীর মোহনপুর উপজেলায় ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়ানোর ইমাম নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে…

বঙ্গবন্ধুর ভাষণ বাজানো নিয়ে শাহবাগে উত্তেজনা, ‘ছাত্রলীগ’ আখ্যা দিয়ে একজনকে মারধর

মেলবোর্ন, ৮ মার্চ- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে ঢাকার শাহবাগ এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শনিবার (৭ মার্চ) রাতে…

১৪ ঘণ্টার ব্যবধানে ২ হিন্দু খুন, মন্দিরে বিষ্ফোরণ, সংখ্যালঘু নির্যাতনের পুরনো চেহারায় বাংলাদেশ

মেলবোর্ন, ৮ মার্চ- বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে পুরনো উদ্বেগ আবার সামনে চলে এসেছে। গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত একাধিক সহিংস ঘটনায় হিন্দু…

কুমিল্লায় শনিপূজা চলাকালীন বোমা বিষ্ফোরণ, আহত অন্তত ৪

মেলবোর্ন, ৮ মার্চ- কুমিল্লা নগরীর দক্ষিণ ঠাকুরপাড়া এলাকায় একটি মন্দিরে শনিপূজা চলাকালে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে পুরোহিতসহ অন্তত চারজন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার…

ইরানে আজ রাতেই ‘কঠোর আঘাত’ হানার হুমকি ট্রাম্পের, পাল্টা নতুন লক্ষ্য খুঁজছে ইরান

মেলবোর্ন, ৮ মার্চ- মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, শনিবার ইরানের…

চাঁদা না পেয়ে কক্সবাজারে গণেশ পালকে কুপিয়ে হত্যা

মেলবোর্ন, ৮ মার্চ- কক্সবাজার শহরে বাড়ি নির্মাণের চাঁদা না দেওয়ার জেরে গণেশ পাল (২৯) নামে এক হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৭ মার্চ)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au