বিনোদন

না ফেরার দেশে বলিউডের জনপ্রিয় অভিনেতা ধর্মেন্দ্র

  • 7:54 pm - November 24, 2025
  • পঠিত হয়েছে:১৪৫ বার
বলিউডের জনপ্রিয় ও বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র আর নেই। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৪ নভেম্বর- বলিউডের জনপ্রিয় ও বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র আর নেই। সোমবার সকালে তিনি মুম্বাইয়ে নিজের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। কিছুদিন আগে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তিনি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসা শেষে মাত্র বারো দিন আগে তিনি বাড়ি ফিরেছিলেন। কিন্তু শারীরিক অবস্থার অবনতি আবারও প্রাণঘাতী হয়ে উঠল।

সকালে ধর্মেন্দ্রর জুহুর বাসার সামনে একটি অ্যাম্বুলেন্স ঢোকায় এলাকা জুড়ে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। দ্রুত পুলিশ সেখানে নিরাপত্তা জোরদার করে এবং আশপাশে ব্যারিকেড বসানো হয়। এরপরই তাঁর মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে যায়। ভারতীয় সংবাদমাধ্যমগুলো একে একে খবর প্রকাশ করতে থাকে।

সংবাদ সংস্থা এএনআই জানায়, প্রবীণ এই অভিনেতার বাসায় বলিউডের তারকারা যাওয়া শুরু করেন। সালমান খান, শাহরুখ খানসহ অনেকেই সেখানে উপস্থিত হন। একই সময় মুম্বাইয়ের ভিলে পার্লে শ্মশান ঘিরে রহস্য তৈরি হয়। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম দাবি করে, হেমা মালিনী, সানি দেওল, ববি দেওল, অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন সেখানে দেখা গেছেন। কিন্তু পরিবারের পক্ষ থেকে তখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় পরিস্থিতি আরও রহস্যময় হয়ে ওঠে।

ভারতের মিডিয়ার ধারণা, কয়েকদিন আগে ধর্মেন্দ্রর মৃত্যু নিয়ে গুজব ছড়িয়ে পড়েছিল। সেই অভিজ্ঞতার পর এবার দেওল পরিবার বিষয়টি নিয়ে অতিরিক্ত সতর্কতা নিচ্ছে।

ধর্মেন্দ্রর অভিনয়জীবন শুরু হয় ১৯৬০ সালে, ‘দিল ভি তেরা হাম ভি তেরে’ ছবির মাধ্যমে। এরপর ষাটের দশকে ‘অনপধ’, ‘বন্দিনী’, ‘অনুপমা’ এবং ‘আয়া সাওয়ান ঝুম কে’ ছবিতে সাধারণ মানুষের চরিত্রে অভিনয় করে তিনি দ্রুতই দর্শকের প্রিয় মুখ হয়ে ওঠেন। পরবর্তী সময়ে অ্যাকশন ও রোম্যান্স—দুই ধারাতেই তিনি নিজের অবস্থান দৃঢ় করেন। ‘শোলে’, ‘ধরম-বীর’, ‘চুপকে চুপকে’, ‘মেরা গাঁও মেরা দেশ’ এবং ‘ড্রিম গার্ল’সহ অসংখ্য কালজয়ী চলচ্চিত্রে তাঁর অভিনয় এখনও সমানভাবে জনপ্রিয়। সুঠাম দেহের গঠন ও অ্যাকশন দৃশ্যে দক্ষতার কারণে ভক্তদের কাছে তিনি পরিচিত ছিলেন ‘হি-ম্যান’ নামে।

সূত্রঃ এএনআই

এই শাখার আরও খবর

২১ আগস্ট গ্রেনেড হামলা: ২২ বছর পরও বিচারের অপেক্ষায় ভুক্তভোগীরা

মেলবোর্ন, ২১ আগষ্ট: ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ২২ বছর পরও নিহতদের স্বজন ও হামলায় আহতরা প্রকৃত অপরাধীদের বিচারের…

রক্তাক্ত ২১ আগস্ট: সংবাদপত্রের পাতায় জমে থাকা প্রশ্নগুলোর উত্তর কি আমরা পেয়েছি?

মেলবোর্ন, ২১ আগষ্ট: ২০০৪ সালের ওই বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশ প্রায় শেষ হয়ে এসেছিল। তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা বক্তব্য শেষ…

সিডনিতে সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠায় তহবিল সংগ্রহে অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা তরুণদের সংগীতসন্ধ্যা

সিডনি, ২১ আগস্ট ২০২৬: সিডনিতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় জন্ম ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের একদল শিল্পী বাংলা গান নিয়ে আয়োজন করতে যাচ্ছেন বিশেষ সংগীতসন্ধ্যা। অলাভজনক…

২১ আগস্টের ভয়াল গ্রেনেড হামলা: কী লিখেছিল সেদিনের সংবাদপত্রগুলো?

মেলবোর্ন, ২১ আগষ্ট: ২০০৪ সালের ২১ আগস্ট। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশ তখন প্রায় শেষ পর্যায়ে। বিকেল ৫টা ২২ মিনিটের দিকে বক্তব্য শেষ…

উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে যে তথ্য দিলেন ট্রাম্প

মেলবোর্ন, ২১ আগষ্ট-  উত্তর কোরিয়ার কাছে অন্তত ৫৭টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে…

নিখোঁজের পর পুকুর মিলল ৪ কন্যাশিশুর মরদেহ

মেলবোর্ন, ২১ আগষ্ট- নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার কন্যাশিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au