বিশ্ব

নিরাপত্তা নিয়ে শঙ্কা: তৃতীয়বার ভারত সফর বাতিল করলেন নেতানিয়াহু

  • 5:50 pm - November 25, 2025
  • পঠিত হয়েছে:১৩০ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৫ নভেম্বর- নয়াদিল্লিতে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা পরিস্থিতিকে অস্থিতিশীল মনে করে আবারও ভারত সফর বাতিল করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এ বছর এ নিয়ে তৃতীয়বারের মতো তার ভারত সফর স্থগিত হলো। বিষয়টি জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪নিউজকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

দুই সপ্তাহ আগে নয়াদিল্লিতে ভয়াবহ হামলায় অন্তত ১৫ জন নিহত হন এবং অনেক মানুষ আহত হন। গত প্রায় দশ বছরে দেশটিতে এটিই সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা। ঘটনাটির পর ভারতের নিরাপত্তা ব্যবস্থার নতুন মূল্যায়ন সম্পন্ন না হওয়া পর্যন্ত নেতানিয়াহুর সফর আগামী বছরে পিছিয়ে যেতে পারে বলে জানানো হয়েছে।

আগে ধারণা ছিল, চলতি বছর শেষ হওয়ার আগেই তিনি নয়াদিল্লিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন। কিন্তু বছরের শুরু থেকেই বিভিন্ন কারণে তার সফর পরিকল্পনা বারবার ভেস্তে যাচ্ছে। গত ৯ সেপ্টেম্বর নির্ধারিত এক দিনের সফর স্থগিত করা হয় দেশে পুনর্নির্বাচনের প্রস্তুতিকে সামনে রেখে। এর আগে এপ্রিলেও নির্বাচন শুরুর সময়সূচির কারণে আরেকটি সফর বাতিল হয়।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক অঙ্গনে নিজের গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা করছেন নেতানিয়াহু। গত জুলাইয়ে লিকুদ পার্টির নির্বাচনী প্রচারের ব্যানারে মোদি, ট্রাম্প এবং পুতিনের সঙ্গে তার ছবি ব্যবহার করা হয়। ইসরায়েলের নিরাপত্তার প্রশ্নে তাকে দেশটির অপরিহার্য নেতা হিসেবে তুলে ধরার প্রচেষ্টা দলীয়ভাবে জোরদার করা হচ্ছে।

নেতানিয়াহু সর্বশেষ ভারত সফর করেন ২০১৮ সালের জানুয়ারিতে। তারও আগে ২০১৭ সালে নরেন্দ্র মোদি ইসরায়েল সফর করেন, যা ছিল কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম সফর। দুই নেতার ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক নিয়ে দুই দেশের গণমাধ্যমে দীর্ঘদিন ধরেই আলোচনা চলেছে।

এই শাখার আরও খবর

দিনে দুপুরে তুলে নিয়ে যাওয়ার পর ফিরে এসে চুপচাপ সাব-রেজিস্টার

খুলনা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে সদর সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রায় ৪০…

দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি গ্রেপ্তার

শিশুদের একটি হাসপাতালের জন্য সংগ্রহ করা দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থী রাজাপাকসেকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। বুধবার রাজধানী কলম্বো থেকে…

৯০ কোটি দেনা, বেড়াতেন পালিয়ে; যেভাবে ঘুরে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

বলিউডের ‘বিগ বি’ খ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনের জীবনেও এসেছিল এমন এক সময়, যখন তারকা খ্যাতি থাকলেও হাতে ছিল না কাজ, ব্যাংকে ছিল না টাকা। একসময়…

ঢামেকের নারী শৌচাগার থেকে হিন্দু নার্সের রক্তাক্ত মরদেহ উদ্ধার, যা জানা যাচ্ছে

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরোনো ভবনের নিচতলার একটি নারী শৌচাগার থেকে তন্ময়ী মণ্ডল নামে এক নার্সের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি রাজধানীর বারডেম…

মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, বন্ধ ইলিশ আহরণ

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আজ বুধবার (৭ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বঙ্গোপসাগর ও নদ-নদীতে…

তিন কাউন্সিলর নিয়েই ইংরেজবাজার পুরসভা বিজেপির দখলে

মালদহ জেলা পরিষদের পর এবার ইংরেজবাজার পুরসভাও দখলে নিল বিজেপি। বুধবার চেয়ারম্যান নির্বাচনের ভোটাভুটিতে বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়িকে সমর্থন করেন তৃণমূল থেকে ‘নির্দল’ হওয়া ১১…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au