লিড নিউজ

লাইভ: ঢাকার কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

  • 11:28 pm - November 25, 2025
  • পঠিত হয়েছে:৬৮ বার
বস্তির ঘিঞ্জি ও ঘনবসতিপূর্ণ কাঠামোর কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। ছবিঃ ওটিএন বাংলা

ঢাকা, ২৫ নভেম্বর-

সর্বশেষঃ ৫ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে, এখনও জ্বলছে

পাঁচ ঘণ্টা পর ঢাকার কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে বেশ কিছু স্থানে এখনও আগুন জ্বলতে দেখা গেছে।

দ্রুত সময়ের মধ্যে কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণের আশা ফায়ার সার্ভিসের

রাজধানীর কড়াইল বস্তির আগুন তিন দিক থেকে সীমিত করা গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বাকি থাকা একটি দিক নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। সংস্থাটি বলছে, সব ঠিক থাকলে আগামী এক থেকে দুই ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছি।

আগুন তিন দিক থেকে সীমিত করা গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ছবিঃ সংগৃহীত

বড় আকার নিয়েছে এবং চারদিকে ছড়িয়ে পড়ছে কড়াইল বস্তির আগুন

ফায়ার সার্ভিস জানায়, আগুন বড় আকার নিয়েছে এবং চারদিকে ছড়িয়ে পড়ছে। ছবিঃ সংগৃহীত

ফায়ার সার্ভিস ও পুলিশ বস্তির ভেতরে কাউকে যেতে দিচ্ছে না এবং সবাইকে নিরাপদ দূরত্বে থাকতে বলছে। যেসব ঘর এখনো আগুনে ধরেনি কিন্তু ঝুঁকিতে আছে, সেসব জায়গা থেকে অনেকেই মূল্যবান জিনিসপত্র বের করার চেষ্টা করছেন।

আগুনে ঘর হারানো বাসিন্দা লাভলী বেগম কান্না করে বলেন, সাত বছরের সংগ্রহ পুড়ে গেছে। টিভি, ফ্রিজসহ কিস্তিতে নেওয়া আসবাব সব নষ্ট হয়েছে। পোশাক কারখানার কর্মী লাকি আক্তারও জানান, তার ঘরও পুড়ে গেছে এবং তিনি এখন কী করবেন বুঝতে পারছেন না।

বাসিন্দারা জানান, লাকি আর লাভলীর মত অসংখ্য নিম্ন আয়ের মানুষ এই বস্তিতে থাকে। ভয়াবহ আগুনে অনেকেই ঘরহারা হয়ে পড়বেন।

ফায়ার সার্ভিস জানায়, আগুন বড় আকার নিয়েছে এবং চারদিকে ছড়িয়ে পড়ছে। পানি কম থাকায় নিয়ন্ত্রণে সময় লাগছে। আগুন নেভাতে ১৬টি ইউনিট কাজ করছে।

সরাসরি ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।

পানির তীব্র সংকট, পুলিশ মোতায়ন

বাংলাদেশের রাজধানীর কড়াইল বস্তিতে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীদের পানির তীব্র সংকটের কারণে বেগ পেতে হচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ভিড় নিয়ন্ত্রণ করছেন। ফায়ার সার্ভিস ও পুলিশ বস্তির ভিতরের বাসিন্দাদের ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা দুর্ঘটনা না ঘটে। তারা স্থানীয় বাসিন্দাদের দুর্ঘটনাস্থল থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন। বস্তিবাসীরাও আগুন লাগার ঝুঁকিতে থাকা ঘরগুলো থেকে জিনিসপত্র সরিয়ে নিতে তৎপর হয়েছেন।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬ ইউনিট।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে লাগা এই আগুন দ্রুত বস্তির ঘরগুলোতে ছড়িয়ে পড়ায় তীব্র ভয়ংকর আকার ধারণ করেছে।

প্রথমে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ১১টি ইউনিট পাঠানো হলেও ঢাকার তীব্র যানজটের কারণে ঘটনার ৩০ মিনিট পরও সব ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল সূত্র জানায়, বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী মোট ১৬টি ইউনিট কাজ করছে।

আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিস

কড়াইল বস্তিতে আগুন লাগার পর ফায়ার সার্ভিস তা নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে ওই বস্তিতে আগুন লাগার খবর পান তারা।

প্রথমে সাতটি ইউনিট সেখানে আগুন নেভানোর কাজে যোগ দেওয়ার কথা জানিয়েছিলেন তিনি।

তবে পৌনে ৬টার দিকে পর্যায়ক্রমে ইউনিট সংখ্যা বাড়িয়ে ১১টি করার তথ্য দিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

বস্তিবাসীরা আগুন লাগার ঝুঁকিতে থাকা ঘরগুলো থেকে জিনিসপত্র সরিয়ে নিতে তৎপর হয়েছেন। ছবিঃ সংগৃহীত

যানজটে আটকে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট

বাংলাদেশের রাজধানী ঢাকার কড়াইল বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে রওনা দিয়েছে, কিন্তু তীব্র যানজটের কারণে এখনো কোনো ইউনিট সেখানে পৌঁছাতে পারেনি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ইউনিটগুলো বের হয়ে গেছে। কিন্তু পথে প্রচণ্ড জ্যামের কারণে তাদের এগোতে সময় লাগছে।

বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর ফায়ার সার্ভিসে আসে। এখন পর্যন্ত আগুন লাগার কারণ বা ক্ষতির পরিমাণ জানা যায়নি। কোনো হতাহতের তথ্যও পাওয়া যায়নি।

এই শাখার আরও খবর

ইরানে শক্তিশালী হামলার জন্য ট্রাম্পের অনুমতির অপেক্ষায় সেন্টকম

মেলবোর্ন, ৩০ এপ্রিল- ইরানের সঙ্গে চলমান উত্তেজনা ও কূটনৈতিক অচলাবস্থার মধ্যে দেশটির বিরুদ্ধে স্বল্পমেয়াদি কিন্তু অত্যন্ত শক্তিশালী সামরিক হামলার একটি পরিকল্পনা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল…

ইনুকে ‘টেনশন করতে না বলা’ সেই ২ পুলিশ সদস্যকে প্রত্যাহার

মেলবোর্ন, ৩০ এপ্রিল- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার আসামি সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে আদালতে আনা-নেওয়ার সময় ‘টেনশন না করতে বলা’ দুই…

অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া বিদেশের মানুষের মধ্যে শীর্ষে ভারত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- অস্ট্রেলিয়ায় বসবাসরত বিদেশে জন্ম নেওয়া মানুষের নিজেদের দেশের তালিকায় বড় পরিবর্তন এসেছে। দেশটির সরকারি পরিসংখ্যান সংস্থা অস্ট্রেলিয়ান পরিসংখ্যান ব্যুরো-এর সর্বশেষ তথ্য অনুযায়ী,…

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

বন্ডাই হামলা নিয়ে রয়্যাল কমিশনের প্রতিবেদন প্রকাশ, ১৪ দফা সুপারিশ

মেলবোর্ন, ৩০ এপ্রিল- অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে সংঘটিত সন্ত্রাসী হামলার তদন্তে গঠিত রয়্যাল কমিশন তাদের অন্তর্বর্তী প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে হামলার সময় দেশটির নিরাপত্তা…

আইএসআইএস-সম্পৃক্ত ১৩ নারী-শিশুর ফেরা নিয়ে সতর্ক অস্ট্রেলিয়া

মেলবোর্ন, ৩০ এপ্রিল- আইএসআইএসের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিবারের সদস্য হিসেবে পরিচিত ১৩ জন নারী ও শিশুর সম্ভাব্য অস্ট্রেলিয়া প্রত্যাবর্তন নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে দেশটির সরকার।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au